মানব পাচার মামলায় অভিযুক্ত দালের মেহেন্দি অবশেষে জামিন পেলেন

গত ১৪ জুলাই পাঞ্জাবের একটি আদালত গায়ককে দোষী সাব্যস্ত করে এবং তাঁর দুই বছরের সশ্রম কারাদণ্ড হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০০৩ সালের মানব পাচারের মামলায় দোষী সাব্যস্ত হওয়া, জনপ্রিয় পাঞ্জাবি গায়ক দালের মেহেন্দিকে বৃহস্পতিবার পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট জামিন দিয়েছে। গত ১৪ জুলাই পাঞ্জাবের একটি আদালত গায়ককে দোষী সাব্যস্ত করে এবং তাঁর দুই বছরের সশ্রম কারাদণ্ড হয়। তাঁর বিরুদ্ধে দায়ের করা অভিযোগ অনুযায়ী, দালার তাঁর দলের সদস্যদের ছদ্মবেশে অবৈধভাবে লোকদের বিদেশে পাঠাতেন। যে কারণে ২০০৩ সালের মানব পাচার মামলায় দোষী সাব্যস্ত হন দালার। এই মামলার ভিত্তিতেই ২০১৮ সালে ১৬ মার্চ পাতিয়ালা আদালত পাঞ্জাবি পপ-গায়ককে দু বছর সশ্রম কারাদণ্ডে বন্দী রাখার নির্দেশ দেয়। কিন্তু পরে তিনি জামিনে মুক্ত হয়েছিলেন।

তবে ২০১৮ সালের সেই মামলার রায় বহাল রাখা হয়েছিল। সেই কারণেই ২০২২ সালে ১৪ জুলাই পাতিয়ালা আদালত প্রখ্যাত গায়ককে ফের গ্রেফতারের আদেশ দিয়েছিল। তাতে ফের ২ বছরের কারাগারে বন্দির সাজা হয় তাঁর। একাধিক মিডিয়া রিপোর্ট অনুসারে দালের মেহেন্দি এবং তাঁর ভাই শমসের সিংয়ের বিরুদ্ধে মোট ৩১ টি মামলা দায়ের করা হয়েছে। বকশিশ সিংয়ের দায়ের করা একটি অভিযোগের ভিত্তিতে পাতিয়ালা পুলিশ দালার মেহেন্দি ভাইদের বিরুদ্ধেও মামলা করেছে। সিংয়ের মতে, এই দুজন ভাই অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে মানুষদের অভিবাসন করতে সাহায্য করেন।

দালেরের বিরুদ্ধে প্রায় ১৯ বছর ধরে মামলা চলছে পাটিওয়ালা হাউজ কোর্টে। জানা গিয়েছে, দালের এবং তাঁর ভাই, পাঞ্জাবের বকশিস সিং-নামক এক ব্যক্তিকে কানাডায় পাঠানোর নাম করে ১২ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছিলেন। এরপরই তিনি মানব পাচার, জালিয়াতির মামলা দায়ের করেন দালের ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে। এমনকী এই দুই ভাইয়ের বিরুদ্ধে আরও অভিযোগ যে, ১৯৯৮-৯৯ সালে ১০ জন ভারতীয়কে নিজের দলের সদস্য হিসাবে মার্কিন মুলুকে নিয়ে গিয়ে বেআইনিভাবে ‘ছেড়ে দিয়ে’ আসেন এই দুই ভাই। সেই মামলা এতদিন পর রুজু হয়েছে।

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত