শব্দ দূষণ প্রতিরোধের বার্তা, থিমে নয়া চমক শিল্পীর

শব্দবাজি নিষিদ্ধ। বিভিন্ন ভাবে সাধারণ মানুষকে সচেতন করা হয়ে থাকে এই সম্পর্কে। এই চিন্তাভাবনা থেকেই মৃৎশিল্পী সুশান্ত সরকারের এমন চিন্তা।

Share:

নিজস্ব প্রতিনিধি: থিমের প্রতিমায় শব্দ দূষণ প্রতিরোধের বার্তা। অভিনব এই উদ্যোগে চমক লাগালেন মৃৎশিল্পী সুশান্ত সরকার। প্রায় দশ হাজারের বেশি বাজি পটকা দিয়ে তৈরি করছেন দুর্গা বিগ্রহ। প্রতিমার মাটির প্রলেপের ওপরে থাকছে আতসবাজির কারুকার্য। এমনকি দেবী দুর্গা থেকে গনেশ,কার্তিক,লক্ষ্মী, সরস্বতীর সাজ হচ্ছে বিভিন্ন প্রকারের আতসবাজি দিয়ে। তুবড়ি, চরকি, রকেট, চকলেট বোমা সহ বিভিন্ন প্রকার বাজি পটকা ব্যবহার করা হচ্ছে প্রতিমার সাজে। দুর্ঘটনা এড়াতে সমস্ত বাজি থেকে বারুদ বার করে নেওয়া হয়েছে অবশ্য। মালদা শহরের হাটখোলা সর্বজনীন দুর্গাপুজোর মণ্ডপে এবারে দেখা যাবে এই আতসবাজির দেবী।

শব্দবাজি নিষিদ্ধ। বিভিন্ন ভাবে সাধারণ মানুষকে সচেতন করা হয়ে থাকে এই সম্পর্কে। এই চিন্তাভাবনা থেকেই মৃৎশিল্পী সুশান্ত সরকারের এমন চিন্তা। আতসবাজি পোড়ানোর ফলে শব্দ দূষণের সঙ্গে বায়ু দূষণ ব্যাপক ভাবে হয়ে থাকে। বিভিন্ন উৎসব, পুজো ও অনুষ্ঠানে তারপরেও ব্যাপক হারে শব্দবাজি পোড়ানো হয়। বিশেষ করে কালিপুজোয় বেশি বাজি পটকা পোড়ানো হয়। এমনকি দুর্গাপুজোতেও এখন ব্যাপক হারে আতসবাজি পোড়ানো হয়। শব্দবাজি ছাড়াও যে উৎসব হয়, সেই বার্তা দিতেই শিল্পীর এই অভিনব চিন্তা।

‘নিঃশব্দে আলোকের ঝর্ণা ধারা’। এই থিমের মাধ্যমে আতসবাজির ক্ষতির দিকগুলোকেও তুলে ধরা হবে। প্রতিমার পাশাপাশি সচেতনতার বার্তা দিতে থাকছে বিভিন্ন মডেল। শব্দবাজি সংক্রান্ত বিভিন্ন সচেতনতার বার্তা তুলে ধরা হবে এই মডেলের মধ্য দিয়ে। এখন চলছে সেই প্রতিমা তৈরির কাজ। প্রতিবছর নিত্য নতুন থিমের প্রতিমা তৈরি করে দর্শনার্থীদের চমক দিয়ে থাকেন মৃৎশিল্পী সুশান্ত সরকার। এই বছরেও দর্শনার্থীদের মধ্যে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার জন্য এই অভিনব প্রতিমা তৈরি করছেন। তিনি আশাবাদী মানুষের কাছে আকর্ষণীয় হবে তাঁর এই অভিনব প্রচেষ্টা।

স্পিকারের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি জানালেন অভিষেক

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

অম্বুবাচী কবে থেকে? জেনে নিন মন্দিরের বিশেষ আচার ও সম্পূর্ণ সময়সূচি…

আরতি নিয়ে মশকরা, কলকাতার সমাজপ্রভাবীর আচরণে ফুঁসছে নেটানাগরিকরা

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিতে NEET, পরীক্ষার্থীদের সুবিধার জন্যে শিয়ালদহ-হাওড়া ডিভিশনে অতিরিক্ত ট্রেন

টি টোয়েন্টিতে সবচেয়ে বুড়ো ক্রিকেটার হিসেবে শতরানের ‘রেকর্ড’ গড়লেন বিরাট কোহলির সতীর্থ

নাটাবাড়িতে ‘কাটমানি’ ফেরত পাওয়ার পর তৃণমূল নেতাকে ডিম ছুড়লেন গ্রামবাসীরা

প্রতি রাত কাটাতে বরখাস্ত পুলিশ কর্তার কাছ থেকে ৪ লক্ষ টাকা করে নিয়েছেন পরীমণি

কোভিডের আঁতুড়ঘর উহানের গবেষণাগারকে অর্থ জুগিয়েছেন শীর্ষ মার্কিন বিজ্ঞানী!

ইরান-আমেরিকা বৈঠক স্থগিত, কারণ নিয়ে জোর জল্পনা

বিরোধী দলনেতা পদে ঋতব্রতের নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে শোভনদেব

আরজি কর কাণ্ডে কোমর কষে ঝাঁপাল সিবিআই, তলব প্রাক্তন পুলিশ কমিশনারকে

রাজ্য ছাড়লেও মিলল না রেহাই! কর্ণাটক থেকে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু