টিটাগড়ে স্কুলে ভয়াবহ বিস্ফোরণ, ঘটনাস্থলে পুলিশ

এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। গোটা ঘটনা খতিয়ে দেখার পাশাপাশি সংগ্রহ করা হয়েছে নমুনাও। 

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্লাস চলাকালীন  স্কুলে ভয়াবহ বিস্ফোরণ। শনিবার দুপুরে টিটাগড়ে একটি স্কুলের ছাদে এই বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। গোটা ঘটনা খতিয়ে দেখার পাশাপাশি সংগ্রহ করা হয়েছে নমুনাও। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার পৌনে ১২টা নাগাদ স্কুলের ছাদে এই বিস্ফোরণ ঘটে। টিটাগড়ের সাউথ স্টেশন রোড এলাকায় অবস্থিত ওই স্কুলে এই বিস্ফোরণের পর হুড়োহুড়ি পড়ে যায় পড়ুয়াদের মধ্যে। ওই এলাকাটি ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় স্থানীয়দের মধ্যেও আতঙ্ক ছড়ায়দিনে দুপুরে এই বোমা বিস্ফোরণ নিয়ে স্কুলের এক শিক্ষক জানান, সেকেন্ড পিরিয়ড চলছিল, ক্লাসে ছিলাম। আচমকা বিকট আওয়াজ পাওয়া যায়। এরপর বাইরে বেরিয়ে দেখি ছাদে বিস্ফোরণ হয়েছে। স্কুলে বোমা বিস্ফোরণের পর ছাত্র ছাত্রী ও শিক্ষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার খবর দেওয়া ঘয় টিটাগড় থানায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌছয় পুলিশ। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছে। স্কুলের ছাদে কীভাবে বিস্ফোরণ ঘটল তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। বাইরে থেকে কেউ বোমা ছুঁড়েছিল স্কুলের ছাদে, নাকি মজুত করা ছিল বোমা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করেছে পুলিশ। স্কুলের শিক্ষকরা জানান, এদিন ১১টা ৪৫ মিনিট নাগাদ এই বিস্ফোরণের ঘটনা ঘটনা। 

এই ঘটনা নিয়ে সাংসদ অর্জুন সিং জানান, ভয়ের পরিবেশ তৈরি করতে স্কুলের ছাদে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়েছেন তিনি। বিস্ফোরণের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে স্কুলের ছাদের একাংশ।

 

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়