তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল কংগ্রেসের জমানায় কলকাতা পুরসভার তরফে পাস করা সমস্ত বিল্ডিং প্ল্যান এবার আতস কাচের তলায়। তারাতলাতে নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে বিপর্যয়ের ঘটনায় ক্ষুব্ধ বিজেপি সরকার। ত্রুটিযুক্ত বিল্ডিং প্ল্যান বা নকশা পাস করে দিয়েছিল পুরসভা। মানা হয়নি কোনও নিয়ম, তাই এত বড় বিপর্যয় ঘটেছে। সেই ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। এমন ঘটনা ভবিষ্যতে যাতে না ঘটে তাই তৃণমূল সরকারের আমলে যে সমস্ত বাড়ি বা বহুতলের নকশা (বিল্ডিং প্ল্যান) অনুমোদিত হয়েছিল, সেগুলির নির্মাণকাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রতিটি নির্মাণকাজ যথাযথ নিয়ম মেনে হচ্ছে কি না, নকশা ঠিকঠাক আছে কিনা তা খতিয়ে দেখবে একটি প্রতিনিধিদল। নবান্নে আজ, বুধবার জানিয়েছেন শুভেন্দু অধিকারী। এদিকে তারাতলায় যে নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে এত বড় বিপর্যয় ঘটেছে তার নকশা পাস হয়েছিল চলতি বছরের ১৭ জানুয়ারি। তখন রাজ্যে ক্ষমতাতে তৃণমূল। আর কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। তাঁর নেতৃত্বেই ছিল বোর্ড। তাই তারাতলার এই বিপর্যয়ে নাম জড়াতে পারে প্রাক্তন মেয়র ফিরহাদের। এমনটাই সূত্রের খবর। 

আরও পডুন: দক্ষিণবঙ্গের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, তীব্র বজ্রপাতের লাল সর্তকতা জারি

যদিও বিল্ডিং প্ল্যানের অনুমোদন মেয়র দেন না। বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়ার সেই নকশা পাস করেন। তাই তাঁর ভূমিকাও খতিয়ে দেখা হবে বলে সূত্রের খবর। একই সঙ্গে শহরে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা নির্মীয়মাণ বহুতলগুলির নির্মাণকাজ খতিয়ে দেখতে গেলেও বিপাকে পড়তে পারেন ফিরহাদ। কারণ তিনি মেয়র থাকাকালীন সেই সমস্ত বিল্ডিং প্ল্যান পাস করেছিল পুরবোর্ড। তাই ফিরহাদের বিরুদ্ধেও কোনও পদক্ষেপ করতে পারে রাজ্য সরকার। মত রাজনৈতিক মহলের। গার্ডেনরিচে নির্মীয়মাণ বিল্ডিং ভেঙে ২০২৪-এ ১৩ জনের মৃত্যু হয়েছিল। সেখানেও বিল্ডিং প্ল্যান নিয়ে প্রশ্ন উঠেছিল। তাহলে কী মেয়র থাকাকালীন পুরসভায় হওয়া সমস্ত অনৈতিক কাজের হাত থেকে বাঁচতেই নতুন তৃণমূলে গিয়েছেন? নিজের পিঠ বাঁচাতেই মমতার হাত ছেড়েছেন ফিরহাদ? তারাতলার বিপর্যয়ের পর এই সমস্ত প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে।

আজকের রাশিফল: তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলেই বিপদ, বাড়বে খরচ

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা