‘ভাই আমাকে একবার তাঁর বাড়িতে খাঁচা বন্দি করে রেখেছিল’, আমিরের বিরুদ্ধে ঘৃণ্য অভিযোগ ফয়সালের

খাঁচায় বন্দী হওয়ার কোনও মজা নেই। তিনি আমির খানের বাড়িতে একবার বন্দী হয়েছিলেন। কিন্তু আর তাঁর খাঁচায় বন্দী হওয়ার ইচ্ছা নেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার বলিউডের ‘মিঃ পারফেক্টশনিস্ট’ আমির খানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন অভিনেতার ভাই ফয়সাল খান। জানালেন, আমির তাঁকে একবার তাঁর বাড়িতে খাঁচায় বন্দি করে রেখেছিলেন। কিন্তু তিনি বরাবরই স্বাধীন ভাবে বাঁচতে চেয়েছিলেন। তাই বন্দি জীবন থেকে তিনি নিজেকে নিজেই মুক্ত করেন। সম্প্রতি ফয়সাল আমিরের বাড়িতে খাঁচায় বন্দী থাকার কথা স্মরণ করার কথা প্রকাশ্যে আনেন। বলিউডের একজন প্রথম সারির তারকা আমির খান। কথায় আছে, বলিউডে তিন খানের আধিপত্য। আমির, সলমন এবং শাহরুখ। তাঁদের ছবি আসা মানেই বক্স অফিসে তাযপাগল করা সুপারহিট। তবে আমিরের সময়টা খারাপ যাচ্ছে, তাঁর শেষ অভিনীত ‘লাল সিং চাড্ডা’ বক্সঅফিসে সুপার ফ্লপ হয়েছে। যদিও তাঁর এই ছবি নিয়ে একাধিক বিতর্ক তৈরি হলেও, প্রচুর ফ্যান ফলোয়িং রয়েছে নায়কের। তাই ভক্তরা তাঁর ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতেও আগ্রহী।

আমিরের ভাই ফয়সাল খান, যিনি ‘মেলা’ সিনেমায় আমিরের সঙ্গে কাজ করে ব্যাপক খ্যাতি অর্জন করেছিলেন। তবে দীর্ঘ বিরতির পরে খুব শীঘ্রই পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছেন। সম্প্রতি, আমিরের সঙ্গে ফয়সাল তাঁর সম্পর্কের সমীকরণের বিষয়ে মুখ খুলেছেন।

‘টাইমস অফ ইন্ডিয়া’র একটি চ্যাট শোতে ফয়সাল খানকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, তিনি নিজের কেরিয়ারকে পুনরুজ্জীবিত এবং দর্শকদের সঙ্গে সংযোগ করার জন্যই কী বিগ বসকে একটি আদর্শ প্ল্যাটফর্ম বলে মনে করছেন, রিয়েলিটি শোয়ের অংশ হতে তিনি কোথায় বাধা পাচ্ছেন? অভিনেতা উত্তরে বলেন, “বিগ বসের মতো একটি মানসিক ভারসাম্যহীন জোনে আমি আটকা পড়তে চাইনা। হ্যাঁ, তবে বিগ বস জিতলে কিছু টাকা পাওয়া যায় ঠিকই। কিন্তু আল্লাহর রহমতে আমার বেশি টাকার প্রয়োজন নেই। তাই, ভাবলাম খাঁচায় বন্দি থাকতে হবে কেন? কে খাঁচায় থাকা পছন্দ করে? সবাই মুক্ত জীবন পছন্দ করে।” এই প্রসঙ্গেই ফয়সাল আরও বলেন যে, খাঁচায় বন্দী হওয়ার কোনও মজা নেই। তিনি আমির খানের বাড়িতে একবার বন্দী হয়েছিলেন। কিন্তু আর তাঁর খাঁচায় বন্দী হওয়ার ইচ্ছা নেই। তিনি মুক্ত হয়ে বাঁচতে চান এবং জলের মতো বয়ে যেতে চান। আমির খানের সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণের বিষয়ে ফয়সাল খান বলেছিলেন, যে তাঁরা মাঝে মাঝে একে অপরের সঙ্গে দেখা করে এবং শুভেচ্ছা জানায়। পাশাপাশি তিনি বলেন, আমির খান তাঁর জীবনে খুব ব্যস্ত এবং তিনিও খুব জীবনে লড়াই করে যাচ্ছেন।

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত