সিবিআইয়ের জালে ২২,৮৪২ কোটি টাকা ব্যাঙ্ক প্রতারণার মূলপাণ্ডা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: স্বাধীন ভারতের ইতিহাসে বৃহত্তম ব্যাঙ্ক প্রতারণা মামলার মূল অভিযুক্ত এবিজি শিপইয়ার্ডের কর্ণধার (founder-chairman of ABG Shipyard Limited) ঋষি কমলেশ আগরওয়ালকে (Rishi Kamlesh Agarwal) বুধবার গ্রেফতার করল সিবিআই (CBI)। আগামিকাল বৃহস্পতিবার তাকে বিশেষ আদালতে তোলা হবে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এক আধিকারিক জানিয়েছেন, প্রতারণার অর্থ কোথায় পাচার করা হয়েছে তার হদিশ পেতে এবিজি শিপইয়ার্ডের প্রাক্তন চেয়ারম্যানকে ((founder-chairman of ABG Shipyard Limited) নিজেদের হেফাজতে চাওয়া হবে।

দেশের অন্যতম জাহাজ প্রস্তুতকারী সংস্থা এবিজি শিপইয়ার্ডের ((founder-chairman of ABG Shipyard Limited) ব্যাঙ্ক প্রতারণার খবর গোটা দেশে তোলপাড় ফেলে দিয়েছিল। রাষ্ট্রায়ত্ত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank Of India), আইসিআইসিআই (ICICI) সহ মোট ২৮ টি ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ২২ হাজার ৮৪২ কোটি টাকা ঋণ নিয়ে তা শোধ না করার অভিযোগ উঠেছিল এবিজি গোষ্ঠীর বিরুদ্ধে। তার মধ্যে শুধুমাত্র এসবিআইয়ের কাছ থেকে ২ হাজার ৪৬৮ কোটি ৫১ লক্ষ টাকা ঋণ নিয়েছিল। বিখ্যাত অডিট ফার্ম আর্নেস্ট অ্যান্ড ইয়ংয়ের পক্ষ থেকে ফরেনসিক অডিট রিপোর্টে উঠে আসে, ২০১২ থেকে ২০১৭ সালের মধ্যে ওই প্রতারণা চালানো হয়েছিল। নিজেদের দেউলিয়া ঘোষণা করে ওই বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) রাজ্য গুজরাতের সংস্থাটি।  

ঋণ নিয়ে জালিয়াতির অভিযোগ প্রথম ২০১৯ সালের নভেম্বরে ব্যাঙ্কগুলির পক্ষ থেকে এবিজি শিপইয়ার্ডের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়। ২০২০ সালের মার্চে তদন্ত শুরু করে সিবিআই। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা বুঝতে পেরে ফেব্রুয়ারি মাসে এফআইআর দায়ের করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এফআইআরে সংস্থার প্রাক্তন চেয়ারম্যান ঋষি আগরওয়াল সহ পরিচালকদের বিরুদ্ধে প্রতারণা, ফৌজদারি অপরাধ সহ আরও একাধিক ধারা যুক্ত করা হয়।

শুভেন্দুর হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী রতন

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!