জানেন কী, ‘পন্ন্যিয়িণ সেলভান’-এ কাজ করেছেন অভিষেক-ঐশ্বর্য কন্যা আরাধ্যাও

তিনি একজন নিখুঁত স্কুল এবং গুরু। আমি কোনো আনুষ্ঠানিক প্রশিক্ষণ নিয়ে আসিনি। কিন্তু তাঁর সঙ্গে কাজ করার সুযোগ আমাকে আলাদাই দিশা খুলে দিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে বহু প্রতীক্ষিত তামিল চলচ্চিত্র ‘পন্ন্যিয়িণ সেলভান পার্ট 1’। স্বনামধন্য পরিচালক মণি রত্নমের স্বপ্নের প্রজেক্ট, যা তৈরি হতে দীর্ঘ ৫ বছর কেটে গিয়েছে। আর এই ছবিতে অভিনয় করছেন একাধিক বলিউড এবং দক্ষিণী ইন্ডাস্ট্রির সব সুপারস্টার অভিনেতা-অভিনেতারা। আছেন, বলিউডের নীল মণি রাই সুন্দরী ঐশ্বর্য রাই বচ্চনও। সম্প্রতি, এই ছবির শ্যুটিংয়ের একটি অভিজ্ঞতা শেয়ার করেছেন অভিনেত্রী ঐশ্বর্য। একটি সাক্ষাৎকারে জানালেন, তাঁর কন্যা আরাধ্যাও মায়ের শ্যুটিং দেখতে পৌঁছেছিলেন পন্ন্যিয়িণ সেলভানের শ্যুটিং সেটে। যেখানে তাঁর মুগ্ধকর অভিজ্ঞতা হয়েছে৷ ১৯৫৫ সালে নির্মিত কল্কি কৃষ্ণমূর্তির উপন্যাস ‘পন্ন্যিয়িণ সেলভান’ এর উপর ভিত্তি করেই, বহু প্রত্যাশিত তামিল ঐতিহাসিক চলচ্চিত্রটি গঠিত হয়েছে।

দক্ষিণের একজন অতি শক্তিশালী রাজা অরুলমোজিবর্মনের প্রথম দিনগুলি নিয়েই এই চলচ্চিত্রের প্রথম পার্ট গড়ে উঠেছে। দ্বিতীয় পার্টও ইতিমধ্যেই প্রস্তুত হয়েছে, যেটি আগামী আট-নয় মাসের মধ্যেই মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই ছবিতে রাণী নন্দিনীর ভূমিকায় দেখা যাবে ঐশ্বর্যকে। শনিবার একটি সাক্ষাৎকারে অভিনেত্রী আরাধ্যার বিষয়ে বললেন, “আরাধ্যা এখনও সিনেমাটি দেখেনি। কিন্তু শ্যুটিংয়ের সময়ে খুবই মুগ্ধ হয়েছিলেন আরাধ্যা। তবে শুধু আরাধ্যা নয়, এই ছবিতে যারা যারা আছেন তাঁদের প্রত্যেকেরই সন্তান পিরিয়ড ড্রামা দেখতে খুবই উত্তেজিত হয়ে উঠেছে।” এছাড়াও তিনি আরও বললেন, শ্যুটিং চলাকালীন মণিরত্নমের ‘অ্যাকশন’ বলার অঙ্গভঙ্গি দেখে তাঁর মেয়ে মুগ্ধ হয়ে উঠেছিল। এমনকি আরাধ্যা তখন বেশি উত্তেজিত হয়েছিল, যখন মণিরত্নম আরাধ্যাকে একবার ‘অ্যাকশন’ বলার সুযোগ দিয়েছিলেন। যা আরাধ্যার কাছে সারাজীবন স্মরণীয় হয়ে থাকবে। তাই আরাধ্যার সম্ভবত সবচেয়ে লালিত স্মৃতি ছিল এটি। ঐশ্বর্যের অভিনয়ের শুরুটা মণিরত্নমের হাত ধরেই হয়েছিল, তামিল চলচ্চিত্র “ইরুভার” এর মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন তিনি। মণিরত্নমের সঙ্গে কাজ করা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “তিনি একজন নিখুঁত স্কুল এবং গুরু। আমি কোনো আনুষ্ঠানিক প্রশিক্ষণ নিয়ে আসিনি। কিন্তু তাঁর সঙ্গে কাজ করার সুযোগ আমাকে আলাদাই দিশা খুলে দিয়েছে।”

মণিরত্নাম বলেছিলেন যে “পিএস-আই” তৈরি করা তাঁর একটি স্বপ্ন ছিল, যখন তিনি স্কুলে পড়ার সময় প্রথম এই বইটি পড়েছিলেন। তখন থেকেই এই ছবিটি নির্মাণ করা তাঁর স্বপ্ন ছিল। “আমি কখনই ভাবিনি যে আমি চলচ্চিত্রে নামতে পারব, বা আমি ভাবিনি যে আমি এটি তৈরি করতে পারব। তবে এটি সবসময় তৈরি হওয়ার আহ্বান জানিয়ে এসেছি। এটি একটি গল্প এবং একটি অ্যাডভেঞ্চার হিসাবে খুব দর্শনীয় ছিল৷” “পন্ন্যিয়িণ সেলভান”-এ ঐশ্বর্য ছাড়াও সুপারস্টার বিক্রম, কার্তি, ত্রিশা কৃষ্ণান, প্রকাশ রাজ, জয়রাম, জয়ম রবি এবং ঐশ্বর্য লক্ষ্মীও রয়েছেন। এদিন মণিরত্নম তাঁর দৃষ্টিকে সমর্থন করার জন্য দলের কাস্ট এবং ক্রুদের প্রশংসা করেছিলেন। এই ছবির হিন্দি ট্রেলারে ভয়েস দেওয়ার জন্য তিনি অনিল কাপুর এবং অজয় ​​দেবগনকে ধন্যবাদও জানিয়েছেন।

শুভেন্দুর হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী রতন

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!