টাকার দামে ফের ভয়াবহ পতন, পড়ল সূচকও, বাড়বে রেপো

বৈঠকে বসেছে আরবিআই

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ফের পড়ল টাকার দাম। বুধবার বাজার খোলার সঙ্গে সঙ্গে টাকা প্রতি ডলারের দাম ছিল ৮১.৯৩। মঙ্গলবার বাজার বন্ধের সময় টাকা প্রতি ডলারের দাম ছিল ৮১.৯০৫০। ওই দিন বেলার মাঝামাঝি সময়ে ডলার প্রতি টাকার দাম ছিল ৮১.৯৩৫০। ডলার প্রতি টাকার দামের পতনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বাজার বিশেষজ্ঞরা জানিয়েছে, আমেরিকার ফেডারেল রিজার্ভ সুদের হার বৃদ্ধি করার প্রভাব পড়ছে সর্বত্র। ফলে, এই পতন স্বাভাবিক। আগামী কয়েকদিনও   দালাল স্ট্রিট সাক্ষী থাকবে টাকার দামের পতনের। এখন দেখার বুধবার বাজার বন্ধের সময় ডলার প্রতি টাকার দাম কোথায় গিয়ে থামে। 

টাকার দামে পতনের পাশাপাশি এদিন দালাল স্ট্রিট সাক্ষী ছিল সূচক পতনের। এই নিয়ে টানা সাতদিন পড়ল সূচক। বুধবার বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক ৬০৮.৮ পয়েন্টে পড়ে দাঁড়ায় ৫৬, ৪৯৮.৭২ পয়েন্ট। সূচক পড়ে নিফটিরও। নিফটির সূচক ১৮২ পয়েন্টে কমে দাঁড়ায় ১৬,৮৮৫. ৪০ পয়েন্টে। এদিন যে সব সংস্থার শেয়ারের দাম পড়ে গিয়েছে, সেই সব সংস্থাগুলি হল ডা. রেড্ডি, সান ফার্মা, উইপ্রো, ইনফোসিস। দাম পড়ে এইচডিএফসি টুইনস, রিলায়েন্স, ইন্দাসইন্দ ব্যাঙ্কের। 

দালাল স্ট্রিটের পাশাপাশি সূচক পড়ে জাপানের স্টক এক্সচেঞ্জেরও। জাপান স্টক এক্সচেঞ্জ নিক্কেইয়ের সূচক ২.১ শতাংশ। দক্ষিণ কোরিয়ার স্টক এক্সচেঞ্জের সূচক পড়ে ২.৪ শতাংশ। চিনের শেয়ারবাজারের সূচক পড়ে ০.৬ শতাংশ। 

এদিকে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের আর্থিক নীতি নির্ধারক কমিটি বুধবার বৈঠকে বসতে চলেছে। বৈঠক চলবে তিনদিন। সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক ফের রেপো রেট এবং রিজার্ভ রেপো রেট বৃদ্ধি করতে চলেছে। আরবিআইয়ের এই ইঙ্গিতে লগ্নীকারীরা রীতিমতো উদ্বেগে রয়েছে।  

শুভেন্দুর হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী রতন

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!