চার শতাংশ হারে মহার্ঘভাতা বৃদ্ধির সিদ্ধান্ত কেন্দ্রের

জারি বিজ্ঞপ্তি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের জন্য় সুখবর। অর্থ মন্ত্রক সরকারি কর্মচারিদের মহার্ঘভাতা বৃদ্ধি করল। বৃদ্ধির হার চার শতাংশ।  কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে,  কেন্দ্রীয় মন্ত্রিসভার আর্থিক বিষয়ক কমিটি বুধবার সকালে বৈঠকে বসে। সেই বৈঠকেই মহার্ঘভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে কয়েক লক্ষ সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত লক্ষাধিক কর্মী উপকৃত হবেন।  গত মার্চে কেন্দ্র সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য এক দফা মহার্ঘভাতা বৃদ্ধি করেছিল। সে দফায় ডিএ বৃদ্ধির হার ছিল তিন শতাংশ। ফলে, ৩১ শতাংশ থেকে ডিএ বেড়ে দাঁড়ায় ৩৪ শতাংশে। চার শতাংশ ডিএ বৃদ্ধির হারে উপকৃত হবেন ৫০ লক্ষ সরকারি কর্মচারি এবং ৬২ লক্ষ অবসরপ্রাপ্ত সরকারি কর্মী উপকৃত হবেন। মোট বৃদ্ধির হার বেড়ে হল ৩৮ শতাংশ।  

একবার দেখে নেওয়া যাক ৩৮ শতাংশ ডিএ বৃদ্ধি ফলে একজন সরকারি কর্মী হাতে কত টাকা পেতে চলেছেন। ধরা যাক একজনের মূল বেতন/ পেনসন ৫৬ হাজার টাকা। ৩৮ হারে মহার্ঘভাতা বৃদ্ধি পাওয়ায় তিনি পাবেন আরও ২১, ২৮০ টাকা। এর আগে ৩৪ শতাংশ হারে মহার্ঘভাতা বৃদ্ধি হওয়ায় পাওয়া যেত ১৯০৪০ টাকা। আরও অতিরিক্ত চার শতাংশ হাতে মহার্ঘভাতা বৃদ্ধির ফলে একজন সরকারি কর্মী বা অবসরপ্রাপ্ত কর্মী হাতে পাবেন ২২৪০ টাকা বেশি পাবেন। 

পুজোর মুখে কেন্দ্রীয় সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীদের মহার্ঘভাতা বৃদ্ধির ফলে তাদের পুজো যে জমজমাট হবে, তা বলাই বাহুল্য। 

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ