সোনাগাছি নয়, এই যৌনপল্লীর পুজো জানেন?

এই পুজো কমিটির সভাপতি মর্জিনা বিবি, সম্পাদক বানেরা বিবি। বহু বছর আগে রায় পরিবারের জমিতেই গড়ে উঠেছিল নিষিদ্ধ পল্লী।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোনাগাছির দুর্গা পুজোর (DURGA PUJA) কথা সকলে জানেন। কিন্তু আসানসোলের পতিতাপল্লীর দুর্গাপুজোর কথা জানেন ক’জন? এখানেও পুজো সম্প্রীতির।

মর্জিনা, রীতা, বানেরা, কবিতা সকলে হাতে হাত মিলিয়ে ফল কাটলেন, ফুল জোগাড় করলেন, রান্না করলেন ভোগ। আর তারপরে একসঙ্গে দিলেন পুষ্পাঞ্জলি। আসানসোলের লালবাতি এলাকা লছিপুর। এই যৌনকর্মীদের উদ্যোগেই আয়োজিত হয়েছে দুর্গাপুজো।

লছিপুর, চবকা এবং সীতারামপুর মিলিয়ে এখানে যৌনকর্মীর সংখ্যা প্রায় দেড় হাজার। এইসব জায়গা সংলগ্ন এলাকায় দুর্গাপুজোর ধুমধাম করে হলেও তাঁদের নিজেদের পুজো ছিল না। এই বছর শুরু হল তাঁদের পুজো।

পুজো কমিটির সভাপতি মর্জিনা বিবি, সম্পাদক বানেরা বিবি। দুর্বার মহিলা সমিতির সূত্রে জানা গিয়েছে, এই পুজোয় অংশগ্রহণ করেন আশেপাশের গ্রামের বাসিন্দারা। পুজো উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান করেন যৌনকর্মীদের সন্তানরা। হিন্দু- মুসলমান মিলে এখানে সম্প্রীতির বার্তা দেওয়া হয়। এই পুজো কমিটি এবারে পেয়েছে সরকারি অনুদানও।পুজোতে যৌনকর্মীদের সাহায্য করেন রায় পরিবারের সদস্যরা। কারণ, বহু বহু বছর আগে বেলরুইয়ের জমিদার রায় পরিবারই এখানে নিয়ে এসেছিলেন পতিতাদের। রায় পরিবারের জমিতেই গড়ে উঠেছিল নিষিদ্ধ পল্লী।

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

একধাক্কায় চার টাকা করে দুধের দাম বাড়িয়ে দিল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে

‘ঘর শত্রু বিভীষণ,’ নাম না করে মমতার ভাই বাবুনকে কটাক্ষ কল্যাণের

শ্রেয়সকে অধিনায়ক মানবেন? পঞ্জাবে যোগ দিয়েই বড় বার্তা দিলেন হার্দিক