সাহিত্যে নোবেল পেলেন ফরাসি সাহিত্যিক অ্যানি এরনক্স

৮২ বছর বয়সী এই ফরাসি সাহিত্যিকের লেখায় ধারাবাহিকভাবে এবং বিভিন্ন কোণ থেকে জীবনে লিঙ্গ, ভাষা ও শ্রেণি সম্পর্কিত বৈষম্যের বিষয়গুলো উঠে এসেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন ফরাসি লেখক অ্যানি এরনক্স। শ্রেণী এবং লিঙ্গ পরিচিতি নিয়ে ব্যক্তিগত অভিজ্ঞতার উপর ভিত্তি করে রচিত উপন্যাসের জন্য অ্যানি এরনক্সের নাম নোবেল পুরস্কারের জন্য ঘোষণা করেছে সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি। বৃহস্পতিবার ভারতীয় সময় বিকেল সাড়ে চারটে নাগাদ সাহিত্যে নোবেল প্রাপকের নাম ঘোষণা করা হয়। সুইডিশ অ্যাকাডেমির তরফে জানানো হয়েছে, ‘যে সাহস ও তীক্ষ্ণতার মাধ্যমে তিনি ব্যক্তিগত স্মৃতির শেকড়, বিচ্ছিন্নতা ও সম্মিলিত সংযম উন্মোচন করেছেন’ তার জন্য সাহিত্য জগতের সর্বোচ্চ সম্মাননা পেয়েছেন তিনি।

প্রসঙ্গত অ্যানি এরনক্স ৩০টিরও বেশি সাহিত্যকর্ম লিখেছেন। ৮২ বছর বয়সী এই ফরাসি সাহিত্যিকের লেখায় ধারাবাহিকভাবে এবং বিভিন্ন কোণ থেকে জীবনে লিঙ্গ, ভাষা ও শ্রেণি সম্পর্কিত বৈষম্যের বিষয়গুলো উঠে এসেছে। ১৯৪০ সালের ১ সেপ্টেম্বর অ্যানি এরনক্স জন্মগ্রহণ করেন। তাঁর সাহিত্য মূলত আত্মজীবনীমূলক ও সমাজবিজ্ঞানের সঙ্গে সম্পৃক্ত। ১৭তম নারী হিসেবে নোবেল পুরস্কার জিতলেন অ্যানি এরনক্স। নোবেল বিজয়ী ফরাসি সাহিত্যিক মনে করেন, লেখালেখি একটি রাজনৈতিক কাজ, যা সামাজিক বৈষম্যের প্রতি আমাদের চোখ খুলে দেয়। সেই উদ্দেশ্যে নিজের ভাষাকে তিনি ‘ছুরি’ হিসেবে ব্যবহার করেন, যা তার কল্পনার আবরণ ছিঁড়ে ফেলতে সাহায্য করে। নোবেল পুরস্কার পাওয়ার কথা জানার পর অ্যানি এরনক্স এটাকে ‘খুব বড় সম্মান’ এবং ‘মহান দায়িত্ব’ বলে উল্লেখ করেন।

উল্লেখ্য এর আগে ২০২১ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন তানজানিয়ার ঔপন্যাসিক আব্দুলরাজাক গুর্নাহ। প্যারাডাইস নামে তার চতুর্থ উপন্যাসের জন্য এই সম্মাননা পান তিনি। তার আগে ২০২০ সালে সাহিত্যে নোবেল পেয়েছিলেন মার্কিন কবি লুইস গ্লুক।

শুভেন্দুর হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী রতন

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!