কাঁধে চোট হার্দিকের, নিউজিল্যান্ড ম্যাচে অনিশ্চিত!

বোর্ড বিবৃতি দিয়ে জানিয়েছে হার্দিকের চোট পাওয়ার খবর

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নিউজিল্যান্ড ম্যাচে কি হার্দিক পান্ডিয়াকে দেখা যাবে?

 প্রশ্ন তোলার কারণ, তাঁর চোট। জানা গিয়েছে, টি-২০ ম্যাচের ফাইনালে কাঁধে চোট পান মুম্বইয়ের এই অলরাউন্ডার। বোর্ডের তরফ থেকে এই খবর দিতে গিয়ে বলা হয়েছে, “হার্দিক পান্ডিয়া ব্যাটিংয়ের সময় ডান কাঁধে চোট পেয়েছেন । তাঁকে স্ক্যান করার জন্য পাঠানো হয়েছে।”

যদিও এই অলরাউন্ডারের ব্যাপারে বোর্ডের তরফে কোনও আপডেট দেওয়া হয়নি (এই খবর লেখা পর্যন্ত)।  তবে বোর্ডসূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, হার্দিক পান্ডিয়ার চোট খুব একটা গুরুতর নয়। খুব দ্রুত তিনি সুস্থ হয়ে উঠবেন।  

এই খবরেও হার্দিককে ঘিরে সংশয় পুরোপুরি কাটছে না। কারণ, ফিট হলেও মুম্বইয়ের এই অলরাউন্ডারকে আসন্ন নিউজিল্যান্ড  সিরিজে প্রথম একাদশে রাখা হবে কি না, তা নিয়ে এখন থেকেও প্রশ্ন উঠতে শুরু করেছে। 

প্রসঙ্গত উল্লেখ্য, হার্দিক পান্ডিয়া গত বছরও চোট পেয়েছিলেন। তারপর থেকে সেভাবে তাঁকে পারফর্ম করতে দেখা যায়নি। টি-২০-র ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে তাঁর পারফরম্যান্সও তেমন নজরকাড়া নয়।  ফলে, টি-২০ ফাইনালে চোট পাওয়ায় সেই প্রশ্নটা আরও একবার উঠে গেল। 

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ