ফের পড়ল টাকার দাম, উদ্বেগে বণিকমহল

১৬ পয়সা কমে দাঁড়ায় ৮২.৩৩টা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ডলারের তুলনায় টাকার দামে পতন অব্যাহত।

শুক্রবার বাজার খোলার সঙ্গে সঙ্গে ডলার প্রতি টাকার দাম ১৬ পয়সা কমে দাঁড়ায় ৮২.৩৩টা। বৃহস্পতিবার বাজার বন্ধের সময় ডলার প্রতি টাকার দাম ২৮ পয়সা কমে দাঁড়ায় ৮১.৯০টা। টাকার দামে পতনের সাক্ষী ছিল মঙ্গলবারেও। মঙ্গলবার বাজার বন্ধের সময় ডলার প্রতি টাকার দাম কমে দাঁড়ায় ৮১.৫২টা। বুধবার দশেরা উপলক্ষ্যে বন্ধ ছিল শেয়ার বাজার। বাজার বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পাওয়ার কারণে টাকা দাম পড়ছে।আইএফএ গ্লোবাল রিসার্চ অ্যাকাডেমির তরফ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম উর্ধ্বমুখী হওয়ার প্রভাব পড়েছে ভারতের অর্থবাজারে।  

তবে শেয়ার বাজার এদিন কিছুটা চাঙ্গা থাকায় লগ্নিকারীরা খুশি। শুক্রবার বাজার খুলতে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক ১৫৬.৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫৮, ২২২.১০ পয়েন্টে। অন্যাদিকে নিফটির সূচক ৫৭.৫০ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৭,৩৩১.৮০ পয়েন্টে।

রুশ-ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়ছে সর্বত্র। ভারতের শেয়ার বাজারের পাশাপাশি অন্যান্য দেশের শেয়ার বাজারের সূচকেও পতন দেখা গিয়েছিল। দালাল স্ট্রিট সাক্ষী ছিল একাধিক রক্তক্ষরণের। বাজার থেকে একাধিকবার গায়ে হয়েছে লক্ষ কোটি টাকা। তার নিরিখে শুক্রবার বম্বে স্টক এক্সচেঞ্চ এবং নিফটির সূচক সামান্য উর্ধ্বমুখী হওয়ায় লগ্নিকারীরা কিছুটা হলেও স্বস্তিতে রয়েছে। তবে ডলারের তুলনায় টাকার দামে পতন তাদের সামান্য উদ্বেগের মধ্যে রেখেছে। বাজার ফের খুলবে সোমবার। শুক্রবার বাজার বন্ধের সময় সূচক কোথায় গিয়ে দাঁড়ায় সে দিকে তাকিয়ে লগ্নিকারীরা।

শুভেন্দুর হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী রতন

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!