গাড়িতে বসে বার্গার খাচ্চিল কিশোর, পরপর গুলি পুলিশের

পুলিশকর্মী চাকরি থেকে বরখাস্ত

Share:

আন্তর্জাতিক ডেস্ক: গাড়িতে বসে থাকা এক কিশোরকে লক্ষ্য করে পুলিশ গুলি চালাল। গুরুতর জখম ওই কিশোরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নির্দোষ কিশোরকে গুলি করার অভিযোগে ওই পুলিশকর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভয়াবহ দৃশ্য, যা দেখে নেটিজেনরা রীতিমতো ফুঁসছে।

সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, রাস্তার এক পাশে একটি গাড়ি দাঁড় করানো ছিল। গাড়িতে ছিল এক কিশোর এবং তার বন্ধু। পুলিশ সূত্রে পাওয়া খবর অনুসারে কিশোরের নাম এরিক কান্তু। বয়স মাত্র ১৭ বছর। গাড়ি থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে ছিলেন পুলিশকর্মী জেমস ব্রেন্যান্ড। সেই আস্তে আস্তে ওই গাড়ির দিক এগিয়ে আসে। গাড়ির কাছে এসে দেখে ওই কিশোর এবং তাঁর বান্ধবী বসে বার্গার খাচ্ছে।

জেমস ব্রেন্যান্ড ১৭ বছরের ওই কিশোরকে গাড়ি থেকে নেমে আসার নির্দেশ দিলে সে জানতে চায় কী কারণে তাকে গাড়ি থেকে বেরিয়ে আসতে বলা হচ্ছে? তার অপরাধই বা কী? পুলিশকর্মী সে সব প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করে এরিকের জামার কলার ধরে টান মারে। এরিক ভয় পেয়ে গাড়ির দরজা বন্ধ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ওই পুলিশকর্মী গাড়ি লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। কিশোরে পিঠে গুলি লেগেছে। তাঁর বান্ধবী গাড়ি চালিয়ে কিশোরকে হাসপাতালে ভর্তি করে। পুলিশের তরফ থেকে প্রথমে ওই কিশোরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। পরে জেমসের বুকে লাগানো ক্যামেরার ফুটেজ দেখে অভিযোগ প্রত্যাহার করা হয়েছে। চাকরি থেকে ওই পুলিশকর্মীকে বরখাস্ত করা হয়।

আদালতে ফের ধাক্কা অভিষেকের, বিদেশযাত্রা মামলায় দ্রুত শুনানির আর্জি খারিজ

মহাসমারোহে মায়াপুরের রাজাপুর জগন্নাথ মন্দিরে পালিত হল স্নানযাত্রা

‘রাহুল গান্ধির সচিব বলছি..’ হরিয়ানার কংগ্রেস নেতার থেকে ১০ লক্ষ হাতিয়ে নিল ঠগ

ডাক্তারের ভুল চিকিৎসায় দৃষ্টিশক্তি হারাল ১৯ মাসের শিশু

ফোর্ট উইলিয়ামের সামনে দুর্ঘটনার কবলে পুলকার, জখম ৩ পড়ুয়া-সহ চালক

উত্তরে বাড়বে দুর্যোগ, দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা

বন্দরে ববির ‘ডান হাত’ শামস ইকবাল গ্রেফতার, এবার ফিরহাদের পালা?

যুদ্ধ নয় শান্তি চাই, এই মন্ত্রেই মঙ্গলে দোহায় বৈঠকে বসছে আমেরিকা-ইরান

আফগানিস্তানের মাটিতে হামলা চালিয়ে ২৯ জঙ্গিকে নিকেশ করল পাকিস্তানি সেনা

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

সোমে বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল

ছোটখাটো উপসর্গেই বড় রোগের ভয়? অজান্তেই কি আক্রান্ত হচ্ছেন এই মানসিক ব্যাধিতে ?

বারবার চকোলেট খেতে ইচ্ছে করে? জেনে নিন এই মিষ্টি তৈরির অজানা রহস্য