সায়গলকে হেফাজতে চেয়ে জরুরি শুনানির আর্জি ইডির, নাকচ হাইকোর্টে

আবেদন ছিল, জরুরি শুনানি করা হোক। প্রয়োজনে আজ রাতেই হোক শুনানি। সেই আবেদনের প্রতিলিপি পাঠানো হয়েছিল সায়গলের কাছেও।

Share:

নিজস্ব প্রতিনিধি: সায়গল হোসেনকে নিজেদের হেফাজতে নিয়ে দিল্লিতে  জেরা করতে মরিয়া ইডি (ED)। কলকাতা হাইকোর্টের (HIGH COURT) দ্বারস্থ হয়েছিল এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আবেদন ছিল, জরুরি শুনানি করা হোক। প্রয়োজনে আজ রাতেই হোক শুনানি। সেই আবেদনের প্রতিলিপি পাঠানো হয়েছিল সায়গলের কাছেও। তবে ইডি’র আবেদন নাকচ করল আদালত।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আবেদন ছিল, নিজেদের হেফাজতে নিয়ে সায়গলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করার। তবে সেই আবেদন নাকচ করেছে আদালত। বিচারপতি জানিয়েছেন, আগামী মঙ্গলবারেই হবে শুনানি।

উল্লেখ্য, গত ৮ অক্টোবর গরু পাচার মামলায় ধৃত সায়গল হোসেনকে দিল্লি নিয়ে যেতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রসঙ্গত, শুক্রবার সায়গল হোসেনকে গ্রেফতার করার পর তাঁকে আসানসোল আদালতে তুলেছিল এনফোর্সমেন্ড ডিরেক্টরেটের আধিকারিকরা। ওই দিন সায়গল হোসেনকে দিল্লি নিয়ে জেরা করার আবেদন জানায় ইডি। কিন্তু আসানসোল আদালত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আবেদন খারিজ করে দেয়। এরপর নিম্ন আদালতের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ইডি। এরপর ফের আজ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ইডি। নাকচ হল ‘জরুরি শুনানি’র সেই আবেদনও।

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ