জঙ্গলমহলে সম্প্রীতির আভড়াপুণেই পালন

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: রবিবার ছিল “আভড়াপুনেই”..। কোজাগরী লক্ষ্মীপূজার দিনে দক্ষিণ পশ্চিম সীমান্তবাংলার বিস্তীর্ণ অঞ্চলে বিশেষ করে সুবর্ণরেখার উভয় তীরে পালিত হয় “আভড়াপুণেই” বা অব্যূঢ়া পূর্ণিমা(অব্যুঢ়া ব্রত)।এই লিঙ্গবৈষম্য হীন লৌকিক উৎসব অবিবাহিত ছেলেমেয়েদের জন্য।এদিন এই উৎসবকে কেন্দ্র করে চলে খাওয়া-দাওয়ার পলাও। লুচি থেকে পায়েস বা রকমারি লোভনীয় খাবার উপহার হিসেবে মেলে বড়দের কাছ থেকে। অবিবাহিতরা গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করে সংগ্রহ করে নেয় আশীর্বাদ।

উৎকল সংস্কৃতি বা ওড়িশার(Orissa) রীতি প্রভাব এই উৎসবে ওই বিস্তীর্ণ এলাকায় লক্ষ্য করা যায়। ওড়িশার “কুমার পূর্ণিমা”র প্রভাব এই “আভড়াপুণেই” উৎসবে পরিলক্ষিত হয়। এই উৎসবে মা,ঠাকুমা,দিদিমারা অবিবাহিত ছেলেমেয়েদের মঙ্গল কামনা করেন।”পূর্ণিমার চাঁদ উদয় হওয়ার পর এই ব্রত শেষ হয় তুলসী গাছে জল ঢেলে। । আজকের আধুনিক জীবনের ছোঁয়ায় “আভড়াপুণেই” এর জৌলুষ বা আচার অনেকটা ফিকে। তবুও কোথাও কোথাও এই আচার অনুষ্ঠান হয় রীতি মেনেই। তবে এটাই দুঃখের হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে গ্রাম বাংলার সংস্কৃতির শীকড়ের সংঙ্গে যুক্ত এই উৎসব।

এদিন ঝাড়গ্রাম(Jhargram) জেলার গোপীবল্লভপুর-১ ব্লকের (Gopiballavpur -1No Block)আমরদা গ্রামে এক নাতনি(মেয়ের মেয়ে) সম্প্রীতির আভড়াপুণেই পালন করেন তার দিদিমা মৃদুলা রানী ভূঞ্যা‌।গোপীবল্লভপুর-২ নং ব্লকের জুনশোলা গ্রামে রিদম পালের ও অলিভিয়া পাল আভড়াপুণেই পালন করলেন। যথাক্রমে রিদমের মা রূপশ্রী পাল অলিভিয়া মা মৌয়া পালও এই উৎসবে মিলিত হলেন। এছাড়াও নয়াগ্ৰাম ব্লক জুড়ে পালন হয় এই উৎসব। রবিবার জঙ্গলমহলের(Jangalmahal) বিভিন্ন এলাকায় এই উৎসব পালনকে কেন্দ্র করে ছিল যথেষ্ট আনন্দ।

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৪৩০

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

মেলোডির পর মালদহের আম যাচ্ছে মেলোনির কাছে

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে