লিভার সুস্থ রাখতে খাদ্য তালিকায় থাকুক এই ৬টি খাবার

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ মানুষের শরীরের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হলো যকৃত বা লিভার। কারণ আমরা সারাদিন যে সমস্ত খাবার খাই তা হজম করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের লিভার। কিন্তু বর্তমান দিনে কর্মব্যস্ত জীবনে আমরা প্রত্যেকেই কমবেশি বাধ্য হই বাইরের তেল ঝাল মশলা দেওয়া খাবার এবং ফাস্টফুড খেতে। যার ফল স্বরূপ লিভারের বিভিন্ন অসুখে আক্রান্ত হয়ে পড়ছে একটা বড় অংশের মানুষ। তাই লিভারের সুস্থতার প্রতি আলাদা করে নজর দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। দৈনন্দিন জীবনে আমাদের হাতের সামনেই এমন কিছু খাবার রয়েছে যেগুলো লিভার সুস্থ(Healthy liver) রাখতে সাহায্য করে। তেমনই কিছু খাবারের খোঁজ আজ রইল আপনাদের জন্য।

বিট: এই সবজিতে প্রচুর পরিমাণে রয়েছে ফাইবার, ভিটামিন বি9, পটাসিয়াম, আয়রন এবং ভিটামিন সি । চিকিৎসকদের মতে, বিটের রস লিভারের বিভিন্ন সমস্যা থেকে আমাদের রক্ষা করতে সাহায্য করে এবং শরীর থেকে দুষিত পদার্থ বের করে দিতে সাহায্য করে।

গ্রিন টি: বিশেষজ্ঞরা জানাছেন, প্রতিদিন গ্রিন টি পান করলে লিভারের স্বাস্থ্যের উন্নতি হয়। চিকিৎসকদের মতে, প্রতিদিন বিকেল ৪-৫টার সময় এক কাপ গ্রিন টি পান করলে তা লিভার সুস্থ্য রাখতে সাহায্য করে।

অলিভ অয়েল: বর্তমানে অনেক ক্ষেত্রেই চিকিৎসকরা অলিভ অয়েল দিয়ে রান্না করা খাবার খেতে  পরামর্শ দেন। কিন্তু অনেকই অলিভ অয়েলে রান্না খাবার খেতে চান না। সেক্ষেত্রে মাঝে মাঝে স্যালাড, পাস্তা, পিজ্জা, স্যান্ডউইচে একটু অলিভ অয়েল ছড়িয়ে দিতে পারেন। খেতেও ভাল লাগবে এবং লিভারের জন্যও তা দারুণ উপকারি।

ক্রুসিফেরাস সবজি: খাদ্যতালিকায় রাখতে পারেন ব্রকলি, ফুলকপি, বাঁধাকপির মতো সবজি। এগুলি লিভারের কার্যকারিতা এবং লিভারের এনজাইমের মাত্রা উন্নত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।

আখরোট: সকালে ভেজানো আখরোট খেতে পারেন। এটি আপনার লিভারের স্বাস্থ্যের জন্য দারুণ উপকারি। চিকিৎসকদের মতে, আখরোট ফ্যাটি লিভারের সমস্যা কমাতে সাহায্য করে।

হলুদ: কাঁচা হলুদও লিভারের জন্য খুব উপকারি। সকালে হালকা গরম দুধে কাঁচা হলুদ গুলে পান করুন। লিভারের সমস্যা থেকে উপকার পাবেন।

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

মেলোডির পর মালদহের আম যাচ্ছে মেলোনির কাছে

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭,৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে