ভারতে এবার 5G পরিষেবা আনতে চলেছে অ্যাপেল

জারি বিবৃতি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রিলায়্যান্সের পর এবার ফাইভ-জি পরিষেবা আনতে চলেছে অ্যাপেল। ডিসেম্বর থেকেই পাওয়া তাদের এই পরিষেবা পাওয়া যাবে। সংস্থার তৈরি iPhone 14, iPhone 13, iPhone 12 and iPhone SE সফটওয়্যার আধুনিকীকরণের কাজ চলছে।

অ্যাপেলের তরফ থেকে বুধবার বিবৃতি জারি করে বলা হয়েছে, ভারতে ফাইভ-জি পরিষেবা শুরু হবে আগামী ডিসেম্বরে। ভারতে তাদের শাখা সংস্থার সঙ্গে এই নিয়ে কথা শুরু হয়েছে। পরিষেবার জন্য সফটওয়্যার আধুনিকীকরণের কাজ চলছে। আশা করা যায়, চলতি বছরের ডিসেম্বরের আগেই সেই সব কাজ শেষ হয়ে যাবে। 

কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, অ্যাপেল, স্যামসাং এবং শাওমির পদস্থকর্তাদের নিয়ে টেলিকম মন্ত্রকের পদস্থকর্তারা বৈঠকে বসতে চলেছে। বৈঠকে রিলায়্যান্স, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার পদস্থকর্তাদেরও আমন্ত্রণ করা হয়েছে। ভারতের ফাইভ জি পরিষেবা নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে।

ভারতে গত ১ অক্টোবর থেকেই শুরু হয়ে গিয়েছে ফাইভ-জি পরিষেবা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়ে পরিষেবার উদ্বোধন হয়। ভারতে আপাতত এই পরিষেবা দিচ্ছে রিলায়্যান্স এবং এয়ারটেল। রিলায়্যান্সের পরিষেবা পাওয়া যাবে আপাতত চারটি শহরে। অন্যদিকে এয়ারটেলের ফাইভ-জি পরিষেবা পাওয়া যাবে আটটি শহরে।

যদিও কয়েকদি আগে সোশ্যাল মিডিয়ায় পেটিএম সিইও বিজয় শেখর বর্মা একটি পোস্ট করেন, যেখানে তিনি লেখেন, ফাইভ-জি পরিষেবা পেতে তিনি নতুন একটি ফোন কিনেছিলেন। ছিলেন দিল্লিতে। যদিও সেই ফোন কাজেই এল না।   

শুভেন্দুর হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী রতন

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!