প্রেমে করছেন লোলো, কার সঙ্গে জানেন?

প্রায় ৫০ ছুঁই ছুঁই অভিনেত্রীর টান টান ফিগারের যাদুতে রীতিমতো ঘুম উড়েছে ভক্তদের। তাঁর হট ভাইবসে তাঁর থেকে ভক্তরা নজর ফেরাতে পারছেন না।

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন প্রেমে পড়েছেন বলিউডের লোলো। এত বছর পর লোলো তাঁর মনে কাকে জায়গা দিলেন? হ্যাঁ, কথা হচ্ছে বলিউডের রানী অভিনেত্রী করিশমা কাপুরকে নিয়ে। নব্বইয়ের দশকে বলিউডে রাজত্ব করা দাপুটে অভিনেত্রীদের মধ্যে অন্যতম সেরা নাম হল, কাপুর বংশের রাজকন্যা করিশমা কাপুরের। খুব অল্প বয়সেই অভিনয় জগতে পা রেখেছেন তিনি। দিয়েছেন একাধিক সুপারহিট চলচ্চিত্র।

যে সকল লিড অভিনেতার সঙ্গে তিনি অভিনয় করেছেন, তাঁর নায়কের তালিকায় যারা যারা ছিলেন তাঁদের সবার সঙ্গেই এই অভিনেত্রীর কেমিস্ট্রি বা রসায়ন সবটাই ছিল জমজমাট। তবে কেরিয়ারের মধ্য পর্যায়েই তিনি বিয়ে করে অভিনয় থেকে বিরতি নেন। মাঝে মাঝে টেলিভিশনের রিয়েলিটি শোগুলিতে তাঁকে দেখা গেলেও বড় পর্দায় এখনও প্রত্যাবর্তন করেন নি তিনি। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই ওয়েবসিরিজের মাধ্যমে অভিনয়ে পর্দায় ফিরছেন তিনি। তবে নায়িকার বিবাহিত জীবন একেবারেই সুখকর ছিল না। আপাততঃ তিনি এখন সিঙ্গেল মাদার। বিচ্ছেদ হয়েছে তাঁর অনেক বছর। এক ছেলে ও মেয়েকে একা হাতে মানুষ করছেন নায়িকা।

বিভিন্ন ফ্যাশন শোতেও তিনি অংশগ্রহণ করেন। তবে সোশ্যাল মিডিয়ায় তিনি খুবই সক্রিয়। শুধু সোশ্যাল মিডিয়ায় নয়, তাঁর সাম্প্রতিক ছবিগুলি বলছে তিনি নাকি এখন সম্পর্কেও সক্রিয়। নতুন করে প্রেমে পড়লেন নাকি নায়িকা? অভিনেত্রী তাঁর সর্বশেষ ফটোশুট দিয়ে ইতিমধ্যেই সবার মনোযোগ কেড়ে নিয়েছেন। তাঁর এই লুকে পাগল করা লুকে ভক্তদের প্রশ্ন নতুন প্রেমে পড়েছেন নাকি তিনি। করিশমার এও ছবিগুলিতে অনুষ্কা শর্মা, অমৃতা অরোরা-সহ আরও অনেক ভক্তদের কাছ থেকে প্রচুর ভালবাসা পেয়েছেন।

ছবিতে দেখা যাচ্ছে, অভিনেত্রী সাদা বর্ণের একটি ক্রপ টপ এবং ডেনিম জিন্স, খোলা চুল, ন্যুড মেকআপে নিজেকে মুড়িয়ে ধরা দিলেন। তাঁর হট পোজ এবং সেক্সি ফিগারের উষ্ণতায় একেবারে ক্লিনবোল্ড হয়ে গেলেন ভক্তরা। প্রায় ৫০ ছুঁই ছুঁই অভিনেত্রীর টান টান ফিগারের যাদুতে রীতিমতো ঘুম উড়েছে ভক্তদের। তাঁর হট ভাইবসে তাঁর থেকে ভক্তরা নজর ফেরাতে পারছেন না। তবে তাঁর এই সৌন্দর্যের রহস্য নতুন করে প্রেমে পড়া কিনা তা জানা যায়নি। করিশমা কাপুর এই ছবিতে তাঁর সেক্সি এবং ঈর্ষান্বিত ছবি দেখে ভক্তরা বলছেন, “আমরা শাহরুখ খানের DDLJ-‘পালট’-এর বিখ্যাত সংলাপ বলতে থামতে পারি না।”

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!