“ফেক নিউজে কান দেবেন না”, গুজব ওড়ালেন ‘নাগিন ট্রিলজি’র প্রযোজক

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ পরিচালক বিশাল ফুরিয়ার আসন্ন সিনেমা ‘নাগিন’ ট্রিলজিতে প্রধান চরিত্রে অভিনয় করতে চলেছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর(shraddha kapoor)। ছবিটি প্রযোজনা করছেন নিখিল দ্বিবেদী। রণবীর কাপুর অভিনীত লাভ রঞ্জন ছবির শুটিং শেষ হলেই ‘নাগিন’ ট্রিলজির(nagin trilogy) শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এখনই এই ছবির শুটিং শুরু হচ্ছে না। এমনটাই গুজব ছড়িয়েছে। শোনা গিয়েছে ‘নাগিন’ ছবিতে ভিএফএক্স-এর জন্য বিপুল পরিমাণ খরচ পড়বে যা এই মুহূর্তে বহন করা সম্ভব নয়। তাই এই মুহূর্তে ছবির শুটিং বন্ধ থাকছে। একটি বেসরকারি সংবাদ মাধ্যমে পরিবেশিত খবরকে কেন্দ্র করে এই বিতর্কে সূত্রপাত হয়। কিন্তু শ্রদ্ধা কাপুরের ভক্তদের জন্য সুখবর। খূব শীঘ্রই শুরু হতে চলেছে এই ছবির শুটিং।

এই প্রসঙ্গে ছবির প্রযোজক নিখিল দ্বিবেদী একটি বেসরকারি সংবাদ সংস্থাকে জানিয়েছেন, “আমি বলব এটা একটা ‘ফেক নিউজ’ ছিল। এটি মোটেও সত্য ছিল না। ‘নাগিন’ ট্রিলজির শুটিং পিছিয়ে দেওয়া হয়নি”। উল্লেখ্য ছবিটির প্রসঙ্গে পরিচালক বিশাল ফুরিয়া আগেই জানিয়েছিলেন “এটি একটি আকর্ষণীয় গল্প। এই গল্পের জন্য নিখিল দ্বিবেদীর আলাদা দৃষ্টিভঙ্গী রয়েছে। তিনি অতীতের নাগিনের সব গল্প থেকে এটিকে আলাদা ভাবে উপস্থাপন করতে চান। চরিত্রটির জন্য তার একটি সম্পূর্ণ নতুন পরিকল্পনা রয়েছে। এর জন্য ভিএফএক্স-এর উপর আমাদের অনেকটাই নির্ভর করতে হবে”।

এরপরই ওই বেসরকারি সংবাদ মাধ্যমে একটি খবর পরিবেশিত হয় যেখানে বলা হয়, ‘নাগিন’ ছবিতে ভিএফএক্স-এর কাজের জন্য বিপুল পরিমাণ খরচ পড়বে যা এই মুহূর্তে বহন করা সম্ভব নয়। তাই এই মুহূর্তে ছবির শুটিং বন্ধ থাকছে। এই খবরকে কেন্দ্র করে এই বিতর্কের সূত্রপাত হয়।

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক