Loading live market data...
Loading active stocks...
Connecting...

বিদেশ ভ্রমণে খরচের উৎস কী? সৌমেন্দুর কাছে জানতে চায় কাঁথি থানা

২০১৯ সালে ইংল্যান্ডে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভাতা পেতেন মাসে মাত্র সাড়ে ৬ হাজার টাকা। কিন্তু প্রায় ১৮ লাখ টাকা খরচ করে বিদেশে ক্রিকেট ম্যাচ দেখতে গিয়েছিলেন। আর তা নিয়ে এবার সৌমেন্দু অধিকারীকে তলব করল কাঁথি থানার পুলিশ।

পুলিশ সূত্রের খবর, ২০১৯ সালে ইংল্যান্ডে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। একটি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ দেখতে তিনি প্রায় ১৮ লাখ টাকা খরচ করে ইংল্যান্ডে গিয়েছিলেন। সেই সময় কাঁথি পুরসভার চেয়ারম্যান ছিলেন সৌমেন্দু। ভাতা পেতেন মাত্র সাড়ে ৬ হাজার টাকা। কিন্তু সামান্য টাকা ভাতা পেলেও কীভাবে লাখ লাখ টাকা খরচ করে তিনি বিদেশে খেলা দেখতে গিয়েছিলেন, তা নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। আর সেই সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে ইতিমধ্যে সৌমেন্দুকে নোটিস পাঠিয়েছে কাঁথি থানা। যদিও বিষয়টি নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি সিসির অধিকারীর পুত্র। জানা গিয়েছে সেই সময় সৌমেন্দুর সঙ্গে ইংল্যান্ডে খেলা দেখতে গিয়েছিলেন কাঁথি পুরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর আলেম আলি খান, জাভেদ আখতার এবং রামচন্দ্র পণ্ডাও।

উল্লেখ্য একটি জনসভায় ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগের প্রেক্ষিতে রাজ্যের বিরোধী দলনেতাকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে ইতিমধ্যে নোটিস দিয়েছে তমলুক থানার পুলিশ। নন্দীগ্রামের বিধায়ককে কবে,  কোথায় জিজ্ঞাসাবাদ করা হবে তা জানতে চেয়ে নোটিস পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। নোটিসে জানানো হয়েছে, নোটিস পাওয়ার ৪৮ ঘন্টার মধ্যে তাঁকে জবাব দিতে হবে। সেই খবরের মাঝে শুভেন্দু অধিকারীর ভাইকেও ফের তলব করল কাঁথি থানার পুলিশ।

পঞ্চায়েত ভোটে ছাপ্পা রিগিং করে দখল নেওয়ার অভিযোগে গেটে তালা দিল বিজেপি

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

‘ভবানীপুরের গণনা নিয়ে মমতার অভিযোগ কল্পনাপ্রসূত,’ জানালেন সিইও মনোজ আগরওয়াল

বিজয় মিছিলে হামলার ঘটনায় নিউটাউনে খুন বিজেপি কর্মী

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?