বিয়ের গুজবে শেষ হতে বসেছিলো কেরিয়ার, চাঞ্চল্যকর অভিযোগ অভিনেত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ অভিনেতা অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন নিয়ে মিথ্যা গুজব ছড়ানো নতুন কোনও বিষয় নয়। বর্তমান দিনে যেমন সোশ্যাল মিডিয়ার হাত ধরে খুব সহজেই সেলিব্রিটিদের নিয়ে মিথ্যা গুজব ছড়িয়ে পড়ে, অতীতে সেই সুযোগ হয়ত ছিল না। কিন্তু তাই বলে পুরনো দিনের অভিনেতা অভিনেত্রীরা গুজবের শিকার হননি তা নয়। বরং কখনও কখনও মিথ্যা গুজবের কারনে তাঁদের বিপদের মুখেও পরতে হয়েছে। এবার নিজের জীবনে ঘটা তেমনই অভিজ্ঞতার গল্প শোনালেন অভিনেত্রী অরুনা ইরানী। কৌতুক অভিনেতা মেহমুদের(Mehmood) সঙ্গে অভিনেত্রীর বিয়ের গুজবে তাঁর কেরিয়ার প্রায় শেষ হতে বসেছিলো এমনই  চাঞ্চল্যকর অভিযোগ করেছেন অরুনা ইরানী(Aruna Irani)।

একটি বেসরকারি সংবাদ সংস্থাকে অরুণা বলেন, “আমি জানি না কীভাবে গুজব শুরু হয়েছিল যে মেহমুদ সাহেব আমাকে বিয়ে করেছেন। কিন্তু এই গুজবের কারনে কোনো প্রযোজক আমার সঙ্গে কাজ করতে প্রস্তুত ছিলেন না”। দাদা কোন্ডকে প্রথম মানুষ যিনি অরুনাকে তাঁর একটি ছবিতে একটি গানের প্রস্তাব দিয়েছিলেন। এবং সেই গানের মাধ্যমেই তিনি অভিনয় জগতে ফিরে আসেন বলেও জানান অভিনেত্রী। বেসরকারি সংবাদ সংস্থাকে অরুণা বলেন, “তখন দাদা কোন্ডকে তাঁর মারাঠি ছবি আন্ধালা মার্তো দোলা-তে আমাকে একটি গানের প্রস্তাব দিয়েছিলেন। এভাবেই আমি আবার কাজ শুরু করি”। তিনি বলেন, “গানটির জন্য আমি আশা স্টুডিওতে শুটিং করছিলাম। সেইসময় রাজকুমার কোহলিও সেখানে শুটিং করছিলেন। আমি ওনার সঙ্গে দেখা করি, উনি আমাকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করেন, ‘আরে অরুণা তুম কাম কর রহি হ্যায়’? আমি বললাম, হ্যাঁ, আমি কাজ করছি। তিনি বললেন, ‘মুঝে লাগা তুনে শাদি কর লি তো আব কাম না কারতি”।

প্রসঙ্গত অভিনেত্রী অরুনা ইরানি ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে নিজের কেরিয়ার শুরু করেন। এবং পরবর্তীকালে প্রধান চরিত্রে অভিনয় করেন। কিন্তু কৌতুক অভিনেতা মেহমুদের সঙ্গে অভিনেত্রীর বিয়ের গুজবের পর বলিউডে প্রত্যাবর্তন কালে তিনি আবারও পার্শ্ব চরিত্র অভিনয় শুরু করেন।

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের