চারদিনের উত্তরবঙ্গ সফরে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি:উত্তরবঙ্গে বিজয়া সম্মিলনীতে নিতে যোগ দিতে প্রতিবছর পূজোর পর সেখানে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার উত্তরবঙ্গে রওনা দেওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান প্রথমে তিনি মাল নদীতে যে দুর্ঘটনা ঘটেছিল সেখানে যাবেন। সোমবার জলপাইগুড়িতে(Jalpaiguri) রাত্রি বাস করার পর মঙ্গলবার তিনি মাল নদীতে প্রতিমা নিরঞ্জন এর সময় হড়পা বানে যারা মারা গিয়েছেন, সেই পরিবার গুলির সঙ্গে দেখা করবেন এবং কথা বলবেন ।

এরপর তিনি উত্তরকন্যার উদ্দেশ্যে রওনা দেবেন। মাল নদীতে দুর্ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, যে দুর্ঘটনাটি ঘটেছে সেখানে, তা অত্যন্ত দুঃখজনক ঘটনা। ওই দুর্ঘটনা ঘটার পর স্থানীয় পৌরসভার চেয়ারম্যান সহ দলের শীর্ষ আধিকারিকরা সেখানে ক্ষতিগ্রস্ত পরিবার গুলির পাশে দাঁড়িয়েছিল বলে এদিন মুখ্যমন্ত্রী(CM) জানান। এরপর মমতা আরো বলেন, তিনি নিজেই যাচ্ছেন, সেখানে যারা তাদের পরিবারকে হারিয়েছে নিরঞ্জন অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে হড়পা বানে, তাদের সাথে কথা বলতে ও দেখা করতে। এরপর তিনি সেখান থেকে শিলিগুড়ি যাবেন। বুধবার উত্তরবঙ্গে বিজয়া সম্মিলানিতে যোগ দেবেন। চার দিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) কলকাতা বিমানবন্দর থেকে সোমবার দুপুরে রওনা দেন ।

ইতিমধ্যেই তার এই উত্তরবঙ্গ(NorthBengal) সফরকে ঘিরে কড়া নিরাপত্তা বলয় গড়ে তুলেছে প্রশাসন। মুখ্যমন্ত্রী(CM) সফরের সময় বিজেপি মাল নদীতে ঘটে যাওয়া দুর্ঘটনা প্রসঙ্গে, বিক্ষোভ দেখাবে বলে হুমকি দিয়েছে। তাই যাতে কোন অঘটন না ঘটে, তার জন্য প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিদ্র নিরাপত্তা বলায় গড়ে তোলা হয়েছে। উত্তরকন্যাতে(UttarKannya) থাকাকালীন এবং শিলিগুড়িতে (Siliguri)বিজয়া সম্মেলনীতে যখন মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে যোগ দেবেন ,সেই সময় বাড়তি সতর্কতার ব্যবস্থা নিয়েছে নিরাপত্তা রক্ষীরা।

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন