স্কুটিতে রাতের শহর ভ্রমন তারকা যুগলের

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ পুরো শহর তথা দেশের কাছে সেলিব্রিটি হলেও নিজের বাড়িতে বা নিজের পাড়ায় একেবারে ঘরের ছেলে রুপেই ধরা দেন সিনে দুনিয়ার তারকারা। সুপারস্টার দেব থেকে শুরু করে কোয়েল মল্লিক বা মিমি চক্রবর্তী বাদ পরেন না কেউই। নিজের বাড়িতে নিজের পাড়ায় যেখানে ছোট থেকে বড় হয়ে উঠেছেন তাঁরা সেখানে ছোটবেলার বন্ধু-বান্ধব ও পাড়া-প্রতিবেশীদের সঙ্গে আড্ডা থেকে হুল্লোড়ে মেতে ওঠেন তারকারা। অভিনেতা অঙ্কুশ হাজরার(Ankush Hazra) ক্ষেত্রেও এই নিয়মের ব্যতিক্রম হলো না।

সম্প্রতি বর্ধমানে এসেছেন এই মুহূর্তে টলিউডের ব্যাস্ত সুপারস্টার অঙ্কুশ হাজরা। অভিনেতার জন্ম বর্ধমানে। তার ছোট থেকে বেড়ে ওঠা, স্কুল কলেজ সবকিছুই এই বর্ধমানে। অভিনেতা হিসেবে কলকাতায় কাজ শুরু করার পরেও একটা বছর এই বর্ধমান থেকেই যাতায়াত করতেন অঙ্কুশ। এখন কলকাতার অভিজাত আবাসনে বিলাসবহুল ফ্ল্যাটের মালিক হলেও বর্ধমানে এলেই তাই পাড়ার আর পাঁচটা সাধারণ ছেলের মতোই শহরের অলিতে গলিতে ঘুরে বেড়ান অভিনেতা। এবারও তার ব্যতিক্রম হল না।

নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেতা। সেই ভিডিও নিজের অ্যাকাউন্টে পোস্টও করেছেন ঐন্দ্রিলা (oindrila sen)। ভিডিওতে দেখা যাচ্ছে অভিনেতা স্কুটি চালিয়ে ঘুরে বেড়াচ্ছেন শহরের অলিতে গলিতে। সঙ্গী হয়েছেন প্রেমিকা ঐন্দ্রিলা। রাতের শহরে যখন সকলে ঘুমিয়ে পড়েছেন ঠিক তখনই স্কুটি নিয়ে বেরিয়ে পড়েন অঙ্কুশ। নিজের শহরের অলি-গলি ঘুরিয়ে দেখান প্রেমিকা ঐন্দ্রিলাকে । দুজনেরই মাথায় ছিল হেলমেট এবং মুখে ছিল মাস্ক । ভিডিওর ক্যাপশনে অভিনেতা লিখেছেন “বর্ধমানের রাতের জীবন”। দুজনে রাতের শহরে ঘুরে বেড়ানো যে বেশ উপভোগ করেছেন তা তাঁদের ভিডিওর ক্যাপশন দেখেই বোঝা যাচ্ছে।

আরও পড়ুন : ফাঁস হল অঙ্কুশের নতুন লুক, দেখে চেনার উপায় নেই অভিনেতাকে

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?