Andhra: প্রেমে ধাক্কা, তরুণী ও পরিবারের ১১জনকে ছুরি-রডের হামলা যুবকের

আহতরা ভর্তি হাসপাতালে

Share:

নিজস্ব প্রতিনিধি, গুন্টুর:  এক ভয়াবহ ঘটনার সাক্ষী অন্ধ্রের গুন্টুর।

প্রেমের প্রস্তাবে না বলায় যুবক এক তরুণী এবং তাঁর পরিবারের ১১জনকে ছুরি-রড নিয়ে হামলা চালায় এক যুবক। ভয়াবহ ঘটনাটি ঘটেছে গুন্টুরের ফিরাঙ্গিপুরমে। আহত সকলে হাসপাতালে ভর্তি। ওই তরুণী এবং পরিবারের দুই সদস্যের আঘাত গুরুতর হওয়ায় তাদের গুন্টুর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বাকিদের চিকিৎসা চলছে নরাসারাওপেট সরকারি হাসপাতালে।

একসঙ্গে এতজনের ওপর ছুরি-রড নিয়ে হামলা চালায় পেরম এরুকোন্ডালু। পরিবার সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ওই তরুণীর সঙ্গে এক যুবকের দীর্ঘদিন ধরেই সম্পর্ক রয়েছে। সেটা পেরম জানত। তারপরেও সে ওই তরুণীকে প্রেমের প্রস্তাব দেয়। প্রস্তাবে তরুণী জানায়, একজনের সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে। তাই, তারপক্ষে একই সময়ে আরও একজনের সঙ্গে ভাব-ভালোবাসায় জড়িয়ে পড়া সম্ভব নয়। যুবক তখনকার মতো তাঁর বাড়ি ফিরে যায়। বাড়ি থেকে লোডার রড এবং ছুরি নিয়ে ওই তরুণীর বাড়ির সামনে হাজির হয়। দরজা খোলার জন্য টোকা মারে।

তরুণী দরজা খুলতেই প্রথমে পেরম তাঁর ওপর ছুরি নিয়ে হামলা চালায়। সেই সঙ্গে রড দিয়ে তাঁকে আঘাত করে। তার চিৎকার শুনে বাড়ির সদস্যরা এগিয়ে গেলে পেরম হাতে থাকা রড দিয়ে তাদের নির্বিবাদে মারতে থাকে।তাদের আর্তনাদ শুনে এলাকার অন্যান্য বাড়ির বাসিন্দারা একে একে বেরিয়ে আসতে শুরু করে। তাদের দেখে পেরম ঘটনাস্থল থেকে পালায়। প্রতিবেশীরা আহতদের হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে। যুবকের খোঁজ শুরু হয়েছে।

আরও পড়ুন প্রেমে ‘না’ বলায় চলন্ত গাড়ি থেকে তরুণীকে ফেলে দিল যুবক, পরে গ্রেফতার

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

ঝটপট রান্নায় সেরা স্বাদ! বানান চিনাবাদাম বাটা দিয়ে আলু ঝিঙের তরকারি

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

টালা ট্যাঙ্কের সমস্যা মেটাতে তৎপর পুরসভা, কী ব্যবস্থা নেওয়া হল?

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

স্বাদে নতুনত্ব! ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন বাঁধাকপির চিকেন মোমো

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী