কাজ করছে না হোয়্যাটসঅ্যাপ, রসিকতায় মজল টুইটার

দুপুর ১২টা নাগাদ হোয়াটসঅ্য়াপের সার্ভারে গোলযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আচমকাই থেমে গেল হোয়্যাটসঅ্য়াপ।

সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ হোয়্যাটসঅ্য়াপ।অ্য়াপের সার্ভারে গোলযোগ দেখা দেয়।  এই খবর যখন লেখা হচ্ছে সেই সময় হোয়্যাটসঅ্য়াপ পরিষেবা সচল হয়নি। হঠাৎ করে হোয়্যাটসঅ্যাপ পরিষেবা থমকে যাওয়ায় অনেকেই সমস্যায় পড়েন। দিল্লি, কলকাতা, মুম্বই, নাগপুর, লখনউ, হায়দরাবাদ, চেন্নাই-সহ একাধিক শহরের বাসিন্দারা গুরুতর সমস্যায় পড়েন। কার্যত গোটা দেশ স্তব্ধ হয়ে যায়। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম হোয়্যাটসঅ্যাপ কর্তৃপক্ষের সঙ্গে ফোনে যোগাযোগ করে। তারা সে অর্থে তেমন কোনও সদুত্তর দিতে পারেনি। 

ভারত ছাড়াও বিশ্বের বেশ কয়েকটি দেশেও হোয়াটসঅ্যাপ পরিষেবা স্তব্ধ হয়ে গিয়েছে। আচমকা হোয়্যাটসঅ্যাপ পরিষেবা স্তব্দ হয়ে যাওয়ায় টুইটারে শুরু হয় একের পর এক টুইট, যা পড়ে নেটবাসীরা রীতিমতো হাসাহাসি করছে।  অনেকে জনপ্রিয় বেশ কয়েকটি হিন্দি ছবির ক্লিপিংস জুড়ে দিয়েছেন। এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, হোয়্যাটসঅ্যাপ কাজ করছে না বলে তাদের টুইটার অ্যাকাউন্ট খুলে দেখার চেষ্টা করেন তারা যেটা শুনেছেন সেটা ঠিক না ভুল।  

এক নেটনাগরিক লিখেছেন, আচমকাই দেখলাম আমার হোয়্যাটসঅ্যাপ কাজ করছে না। সেটা ঠিক না ভুল তা জানার জন্য আমি আমার ফোন রিস্টার্ট দিই। একবার হোয়াটসঅ্যাপ আনইনস্টল করে রিইন্সটল করি। দেখলাম, কাজ হচ্ছে না। ফোনটার প্রতি মায়ায় পড়ে গিয়েছি। তাই, ফোন ফেলতে পারছি না। 

তবে সেরা টুইট দুর্গেশ পাণ্ডের। তিনি তাঁর টুইটার অ্যাকান্টে মার্ক জুকেরবার্গের একটি ছবি পোস্ট করেছেন। সে ছবিতে দেখা গিয়েছে জুকেরবার্গ ইঞ্জিনিয়ারের ভূমিকায়। সার্ভার রুমে গিয়ে মেরামতির কাজ করছেন। 

আরও পড়ুন বছরের শুরুতেই হতে চলেছে হোয়াটসঅ্যাপ চ্যাটের পরিবর্তন

ফাইনালের পর মেসির সতীর্থদের গুন্ডামি নিয়ে তদন্ত শুরু করল ফিফা

ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

অনলাইন গেমে নেশা, পরিবারের বকুনি খেয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য হুগলির মগরায়

হাওড়ায় স্টেশনে টানা ৬০ ঘণ্টার কাজ, তিনদিন বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস, রইল তালিকা

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?

‘হয় পরিষেবা দিন, নাহলে পদত্যাগ করুন,’ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের