বিশ্বাস ভঙ্গের দায়ে গুগলকে ফের ৯৩৬ কোটি টাকা জরিমানা মোদি সরকারের

এ নিয়ে এক সপ্তাহের মধ্যে দু’দুবার বড়সড় জরিমানার মুখে পড়ল গুগল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের বিশাল অঙ্কের জরিমানার মুখে পড়ল জনপ্রিয় সার্চ ইঞ্জিন সংস্থা গুগল (Google)। প্লে স্টোরে (Play Store) নিজেদের ক্ষমতার অপব্যবহার করে অনৈতিক ব্যবসা করার অপরাধে  মঙ্গলবার কেন্দ্রের অধীনস্ত জাতীয় প্রতিযোগিতা নিয়ন্ত্রক সংস্থা সিসিআইয়ের (CCI) পক্ষ থেকে জনপ্রিয় সার্চ ইঞ্জিন সংস্থাটিকে ৯৩৬ কোটি ৪৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এ নিয়ে এক সপ্তাহের মধ্যে দু’দুবার বড়সড় জরিমানার মুখে পড়ল গুগল। দুই দফায় সংস্থাটিকে ২২৭৪ কোটি টাকা জরিমানা করা হল। যদিও এদিনের জরিমানা নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নিও জনপ্রিয় সার্চ ইঞ্জিন সংস্থা।

সিসিআইয়ের পক্ষ থেকে এদিন এক বিবৃতিতে জানানো হয়েছে, লেনদেন সংক্রান্ত অ্যাপ প্রমোশনের ক্ষেত্রে নৈতিকতা ভেঙেছে গুগল কর্তৃপক্ষ। প্লে স্টোরে নিজস্ব পেমেন্ট অ্যাপকে বেশি করে প্রমোট করেছে। অন্যান্য পেমেন্ট অ্যাপ যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছতে না পারে সেই ব্যবস্থা করেছে। আর এই কাজ করতে গিয়ে বিশ্বাসভঙ্গ করেছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন সংস্থাটি। ভবিষ্যতে যাতে এমন নৈতিক কাজ থেকে বিরত থাকে তার জন্য গুগল কর্তৃপক্ষকে নির্দেশও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবারই অ্যান্ড্রয়েড মোবাইল (Android Mobile) দুনিয়ায় প্রভাব খাটিয়ে প্রতিযোগিতার শর্ত লঙ্ঘনের অভিযোগে মার্কিন সার্চ ইঞ্জিন সংস্থাটিকে ১৩৩৭ দশমিক ৭৬ কোটি টাকা জরিমানা করেছিল সিসিআই। আর ওই টাকা জরিমানা করতে গিয়ে সিসিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছিল, ‘অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম (ওএস) পরিচালনা ও দেখভালের দায়িত্বে থাকার সুযোগ নিয়ে অনৈতিকভাবে ব্যবসা করে চলেছে গুগল।’

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার