টাকায় লক্ষ্মী-গণেশের ছবি ছাপালে ফিরবে আর্থিক শ্রী: মোদিকে  কেজরি

লাভবান হবে দেশ, মত দিল্লির উপমুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আর্থিক শ্রী ফেরাতে নোটে গণেশ-লক্ষ্মীর ছবি ছাপানোর পরামর্শ দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আমি ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রী মোদিকে অনুরোধ করছি, নোটের একপাশে গান্ধির মূর্তি যেমন আছে, তেমন থাকুক। একটি দিকে লক্ষ্মী ও গণেশের মূর্তি ছাপানোর পরামর্শ দিচ্ছি।

দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, দেশের আর্থিক শ্রী ফেরাতে কেন্দ্র এবং প্রধানমন্ত্রী মোদি একাধিকবার চেষ্ট চালিয়েছেন। সেই চেষ্টায় কিছুই লাভ হয়নি। তাই, কেন্দ্রকে এবং মেদিজিকে আমার পরামর্শ, নোটে গান্ধির মূর্তি যেমন আছে তেমন থাকুক। আমার পরামর্শ নোটের একটা দিকে লক্ষ্ম এবং গণেশের মূর্তি ছাপানোর। আমরা সকলেই জানি, একমাত্র দেব বা দেবীদের আশীর্বাদের কারণে আমরা নানা ক্ষেত্রে লাভবান হই। আমার বিশ্বাস, নোটে লক্ষ্মী এবং গণেশের ছবি ছাপালে দেশের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে।

পাশাপাশি কেজরি বলেন, তিনি বাজার থেকে টাকা তুলে নিয়ে নতুন করে লক্ষ্মী-গণেশের ছবি-সহ টাকা ছাপানোর পরামর্শ দিচ্ছেন না। তিনি বলছেন, নতুন করে যে টাকা ছাপানো হবে, সেই টাকায় লক্ষ্মী-গণেশের ছবি প্রকাশ করার অনুরোধ জানাচ্ছেন।

এই প্রসঙ্গে তিনি ইন্দোনেশিয়ার উদাহরণ তুলে ধরে বলেন, ইন্দোনেশিয়া একটি মুসলিম প্রধান দেশ হওয়ার পরেও সেই দেশের ২০ হাজার টাকার নোটে গণেশের মূর্তির ছবি রয়েছে। মুসলিম প্রধান দেশ হওয়ার পরেও ইন্দোনেশিয়া যদি তাদের টাকায় গণেশের মূর্তি ছাপাতে পারে তাহলে ভারত, যে দেশে বহু বছর ধরে হিন্দু দেব বা দেবী মূর্তির পুজো হয়ে আসছে, সেই দেশের নোটে লক্ষ্মী বা গণেশের ছবি ছাপাতে অসুবিধে কোথায়।

আরও পড়ুন কংগ্রেসের অস্তিত্ব শেষ, গুজরাতে দাঁড়িয়ে মন্তব্য কেজরিওয়ালের

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র