পাক সাংবাদিক আরশাদ শরিফ হত্যাকাণ্ডের তদন্তকারী দল থেকে বাদ ISI আধিকারিক

শাহবাজ শরিফ প্রশাসনের ওই সিদ্ধান্তে কার্যত হতচকিত রাজনৈতিক পর্যবেক্ষকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: কেনিয়া পুলিশের গুলিতে নিহত পাকিস্তানি সাংবাদিক আরশাদ শরিফের হত্যাকাণ্ডের তদন্তে গঠিত দল থেকে আচমকাই বাদ দেওয়া হল দেশের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের এক আধিকারিককে। আর শাহবাজ শরিফ প্রশাসনের ওই সিদ্ধান্তে কার্যত হতচকিত রাজনৈতিক পর্যবেক্ষকরা। কেননা, পাক সেনা প্রশাসনের মদতপুষ্ঠ সংস্থা হিসেবেই পরিচিত আইএসআই। কী কারণে আইএসআইয়ের আধিকারিককে তদন্তকারী দল থেকে হঠানো হল, তা নিয়ে পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি।  

গত রবিবার কেনিয়ার রাজধানী নাইরোবিতে পুলিশের গুলিতে প্রাণ হারান বিশিষ্ট পাক সাংবাদিক আরশাদ শরিফ। কেনিয়া পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার রাতে এক  গাড়ি চোরের সন্ধানে বিশেষ তল্লাশি চলছিল। তল্লাশির সময়ে যান চলাচল নিয়ন্ত্রণে রাখতে তৈরি করা হয় ব্যারিকেড। সেই ব্যারিকেড ভেঙে পাক সাংবাদিকের গাড়ি এগিয়ে যেতে শুরু করলে গুলি চালায়। ওই গুলি লাগে আর্শাদের মাথায়। হাসপাতালে নিয়ে যাওয়ার সময়েই  মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। বিশিষ্ট পাক সাংবাদিকের নৃশংস হত্যাকাণ্ড নিয়ে গোটা পাকিস্তানজুড়ে নিন্দার ঝড় ওঠে।

গতকাল মঙ্গলবারই চাপে পড়ে আরশাদ শরিফের হত্যাকাণ্ড নিয়ে তিন সদস্যের তদন্তকারী দল গঠন করেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ। তদন্তকারী দলের সদস্য করা হয় পাকিস্তান ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির (এফআইএ) পরিচালক আতহার ওয়াহিদ, ইন্টিলিজেন্স ব্যুরোর ডেপুটি ডিরেক্টর জেনারেল ওমর শাহিদ হামিদ ও আইএসআইয়ের লেফটেন্যান্ট কর্নেল সাদ আহমেদকে। বুধবার স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, আরশাদ শরিফ হত্যাকাণ্ডের তদন্ত করবে দুই সদস্যের কমিটি। এফআইএ ও আইবি’র দুই আধিকারিক ওই তদন্ত কমিটির সদস্য হিসেবে থাকবেন।  

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক