টানা আটদিন করোনায় মৃত্যুহীন রাজ্য, তবে বাড়ল দৈনিক সংক্রমণ

নতুন করে ৫২ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের স্বস্তি। গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনাভাইরাসের (Coronavirus) ছোবলে নতুন করে কারও প্রাণহানি ঘটেনি। এ নিয়ে টানা আটদিন মারণ ভাইরাসে মৃত্যুহীন দিন কাটাল বাংলা। তবে দৈনিক মৃত্যু (Daily Covid Death) স্বস্তি দিলেও দৈনিক সংক্রমণ (Daily Positive Case) সামান্য হলেও অস্বস্তি বাড়িয়েছে। আগের দিনের চেয়ে দৈনিক সংক্রমণ বেড়েছে। ফের দৈনিক আক্রান্তের সংখ্যা পঞ্চাশের গণ্ডি ছাড়িয়েছে। সেই সঙ্গে শনাক্তের হারও (Positivity Rate) বেড়েছে। একদিনে ৯৯টির মতো কমেছে অ্যাকটিভ কেসের (Active Case) সংখ্যা।

শনিবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় নতুন করে ৫ হাজার ৮০২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৯০ শতাংশে। যার ফলে নতুন করে ৫২ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে রাজ্যে মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ লাখ ১৭ হাজার ৯৬৩ জনে। নতুন করে কারও মৃত্যু না হওয়ায় করোনায় প্রাণহানির সংখ্যা ২১ হাজার ৫২৭ জনই রয়েছে।’

দৈনিক সংক্রমণ ও শনাক্তের হার অস্বস্তি বাড়ালেও অ্যাকটিভ কেসের সংখ্যা লাগাতার নিম্নমুখী হওয়ায় স্বস্তি মিলেছে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৫১ জন। এ নিয়ে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠলেন ২০ লাখ ৯৫ হাজার ৫৬৯ জন। সুস্থতার হার অবশ্য ৯৮ দশমিক ৯৪ সতাংশেই রয়েছে। সক্রিয় করোনা রোগীর সংখ্যা আগের দিনের তুলনায় কমে হয়েছে ৮৬৭ জনে। তার মধ্যে হাসপাতালে চিকি‍ৎসাধীন ২৭ জন।’

দুবাইয়ে গ্রেফতার হাসিনা ঘনিষ্ঠ বাংলাদেশের প্রাক্তন পুলিশ প্রধান বেনজীর আহমেদ

দিল্লিতে পৌছেই ডিগবাজি নিয়ে মুখ খুললেন সায়নী, যা বললেন শুনলে চমকে যাবেন

অঙ্গনওয়াড়ি কর্মীর চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৬৫ হাজার টাকা প্রতারণা, তদন্তে পুলিশ

তৃণমূলের পর ফের ভাঙছে উদ্ধবের শিবসেনা! জরুরি বৈঠক ডাকলেন বাল ঠাকরের পুত্র

‘মহিলাদের ব্যাপারেও তাঁর পছন্দ দারুণ’, আমিরের তৃতীয় বিয়ে নিয়ে ‘মশকরা’ কাজলের

গান শোনাতে ওপার বাংলায় যাচ্ছেন অনুপম রায়, কোথায় অনুষ্ঠান

বারাকপুর থেকে ৩ টি নতুন বাস রুট চালুর কথা ঘোষণা পরিবহণ মন্ত্রীর

অস্ত্র আইনে গ্রেফতার বেলেঘাটার ‘ত্রাস’ রাজু নস্করের ৪ শাগরেদ

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

পুকুরে জাল ফেলতেই মাছের বদলে উঠল আগ্নেয়াস্ত্র! চাঞ্চল্য হাবড়ায়

গরম ভাতে মুখের স্বাদ বদলাবে এক নিমেষেই! সহজে বানিয়ে নিন চিংড়ি পাট শাক ভাজা

স্বামীকে ছাড়তে নারাজ, পুলিশের সামনে মেয়েকে কুপিয়ে খুন করল পাষণ্ড বাবা