নৈহাটিতে তৃণমূল কর্মীকে গুলি করে খুন, জখম আরও এক

কল্যাণীর জেএনএম হাসপাতালে (Kalyani JNM Hospital) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল উত্তর চব্বিশ পরগনা জেলার নৈহাটির এক তৃণমূল কর্মীর।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুষ্কৃতীদের গুলিতে জখম হয়েছিলেন শনিবার রাতে। রবিবার সকালে কল্যাণীর জেএনএম হাসপাতালে (Kalyani JNM Hospital) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল উত্তর চব্বিশ পরগনা জেলার নৈহাটির এক তৃণমূল কর্মীর। দুষ্কৃতীদের ওই হামলার জেরে জখম হন আরও এক তৃণমূল কর্মী।

ঘটনার সূত্রপাত শনিবার রাতে। স্থানীয়রা জানান, উত্তর চব্বিশ পরগনার নৈহাটির (Naihati) শিবদাসপুরে (Shibdaspur) এলাকার আলো বন্ধ করে কয়েক জন দুষ্কৃতী বাইকে চেপে এসে একটি চায়ের দোকানে গুলি চালায়। গুলি চালানোর পাশাপাশি বোমাও ছোঁড়ে দুষ্কৃতীরা। সেই হামলায় গুলিবিদ্ধ হন জাকির হোসেন মণ্ডল নামে এক তৃণমূল কর্মী। নৈহাটির শিবদাসপুর থানা এলাকার বাসিন্দা। শনিবার রাতে আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ জাকির হোসেনকে কল্যাণী জহরলাল নেহেরু মেডিকেল হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। জাকির হোসেনের বুকে, পেটে ও হাতে গুলি লাগে। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা অস্ত্রোপচার করে গুলি বের করেন। হাসপাতালে চিকিৎসাধীন অপবস্থায় রবিবার সকালে তাঁর মৃত্যু হয়। এই একই হামলার ঘটনায় জখম হন ইউসুফ আলি মণ্ডল নামে আরও এক তৃণমূল কর্মী। তাঁকেও কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকায় রমরমিয়ে চলছিল মাদক ব্যবসা। জাকির হোসেন সেই কারবারের বিরোধিতা করেছিলেন।  প্রতিবাদ করায় তার উপর এই হামলা বলে দাবি স্থানীয়দের। তাঁদের দাবি, এই গুলি চালানোর ঘটনায় যে অভিযুক্ত, সেই নাবালকের মাদকের ব্যবসা রয়েছে। মাদক পাচারের জেরে সম্প্রতি গ্রেফতার হয়ে হোমে ছিল সে। সেখান থেকে ফিরে এসে আবার এই হামলা চালায় বলে দাবি স্থানীয়দের। যদিও পুলিশের তরফে দাবি করা হয়েছে, জমি সংক্রান্ত বিবাদের জেরে এই হামলা হয়ে থাকতে পারে।

রাস্তার ধারের ফুচকা খেয়ে অসুস্থ শিশুসহ ১১৫, হাসপাতালে ভর্তি ১২

ঘরে পড়ে স্বামীর রক্তাক্ত দেহ! জখম সন্তান, পাশে বসে মোবাইল স্ক্রল করতে ব্যস্ত স্ত্রী

পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলায় নিহত ৩ পুলিশকর্মী, আহত ৩৪

ঘরে বসেই বদলান আধারে থাকা মোবাইল নম্বর ও ইমেল! নয়া নিয়ম আনল UIDAI

ইসকনের ঐতিহ্যবাহী রথযাত্রার সূচনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

প্রকৃতির সবুজ স্বর্গ, ঘুরে দেখতে পারেন ভারতের ‘মিনি সুইৎজারল্যান্ড’ খাজ্জিয়ার

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফাইনালে উঠলেও কড়া শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা, কোন অপরাধে?

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার, জেনে নিন রথযাত্রার এই রীতির নেপথ্যের রহস্য!

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

৯,০০০mAh ব্যাটারি, ১৮৫Hz ডিসপ্লে-সহ বাজারে আসছে Redmi K100

দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে লরির ধাক্কায় প্রাণ গেল চারজনের, গুরুতর আহত ৩

ডায়াবেটিস থাকবে ১০০% নিয়ন্ত্রণে! পাতে রাখুন বিশেষজ্ঞদের পছন্দের সবজি