আগামী ২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারতের আন্তর্জাতিক ফিল্ম চলচ্চিত্র উৎসব, প্রস্তুতি তুঙ্গে

মুখ্যমন্ত্রী আরও বলেছেন যে, জাতীয় চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (এনএফডিসি) সঙ্গে প্রস্তুতির পর্যালোচনা করা হবে আগামী ৭ নভেম্বর।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ১৫ নভেম্বরের মধ্যে ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (IFFI) সম্পর্কিত যাবতীয় কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট বিভাগকে একটি সময়সীমা বেঁধে দিলেন গোয়া সরকার। আজই গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত জানিয়ে দিয়েছেন, আগামী ১৫ নভেম্বরের মধ্যে ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের যাবতীয় কাজ শেষ করতে হবে। কারণ আগামী ২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে IFFI-এর ৫৩ তম সংস্করণ। সেই কারণেই আগামী ২০ নভেম্বরের মধ্যেই, এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত PWD, পুলিশ বিভাগ এবং অন্যান্য সহ সমস্ত বিভাগের কাজ যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে ফেলার নির্দেশ দিয়েছেন গোয়া মুখ্যমন্ত্রী। সাওয়ান্ত বলেছেন যে, তিনি এই IFFI-সম্পর্কিত বিভাগগুলির সঙ্গে একটি পর্যালোচনা সভা করেছেন এবং তাঁদের সবাইকে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে IFFI সম্পর্কিত কাজগুলি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন।

মুখ্যমন্ত্রী আরও বলেছেন যে, জাতীয় চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (এনএফডিসি) সঙ্গে প্রস্তুতির পর্যালোচনা করা হবে আগামী ৭ নভেম্বর। ইতিমধ্যেই অতিথিদের আমন্ত্রণ এবং অন্যান্য বিষয়গুলির বিষয়ে চূড়ান্ত তালিকা তৈরি করা হচ্ছে। এদিকে “তথ্য ও সম্প্রচার” মন্ত্রী অনুরাগ ঠাকুরও সংশ্লিষ্ট পর্যালোচনায় অংশ নিচ্ছেন। তাঁর কথায়, কোভিড মহামারির পরবর্তী কালে, IFFI-এর সংস্করণটি আরও উৎসাহের সঙ্গে উদযাপন করা হবে। ১৯৫২ সালে প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল ভারতের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল (IFFI)। আর ২০০৪ সাল থেকে তা গোয়াতে অনুষ্ঠিত হয়ে চলেছে। ২০১৪ সালে গোয়াকে পাকাপাকি ভাবে এই উৎসবের স্থায়ী স্থান হিসাবে ঘোষণা করা হয়েছিল।

১৯৫২ সালে ২১ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হিসেবে এশিয়ার অন্যতম উল্লেখযোগ্য চলচ্চিত্র উৎসব এটি। এই উৎসবটি যৌথভাবে পরিচালিত হয় চলচ্চিত্র উৎসব অধিদপ্তর (তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনে) এবং গোয়া রাজ্য সরকার দ্বারা। এই উৎসবটি প্রথমে মুম্বইতে অনুষ্ঠিত হলেও, পরবর্তীতে মাদ্রাজ, দিল্লি, কলকাতা এবং ত্রিবান্দ্রমে নিয়ে যাওয়া হয়। সব মিলিয়ে এতে প্রায় ৪০ টি ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের ১০০ টির শর্ট ফিল্ম প্রদর্শিত হয়। এই অনুষ্ঠানের প্রথম দিকে মার্কিন যুক্তরাষ্ট্র সহ ২৩ টি দেশের প্রায় ৪০ টি ফিচার ফিল্ম এবং প্রায় একশ শর্ট ফিল্ম অংশগ্রহণ করেছিল।

কুলতলিতে ‘চোর’ সন্দেহে গণপিটুনি, কেরলমের ব্যক্তির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ৭

মাথা থেকে বেচারামের হাত সরতেই গ্রেফতার সিঙ্গুরের তৃণমূল নেতা

মধু-নারকেলে মাখা চিংড়ি, এই রেসিপি একবার খেলে বারবার চাইবেন

পাক অধিনায়ক ফাতিমার সঙ্গে করমর্দন করবেন? সবটা স্পষ্ট করলেন হরমনপ্রীত

‘ভাই এখনও আমাদের মাঝে বেঁচে আছে’, সুশান্তের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণ দিদি শ্বেতার

প্রথম ম্যাচেই হাইতিকে বধ করল স্কটিশরা

আজ, রবিবার রাতে দিল্লিতে বঙ্গভবনে তৃণমূলের বিদ্রোহী গোষ্ঠীর সাংসদদের সঙ্গে বৈঠক করবেন শুভেন্দু অধিকারী

মায়ের ফোন ধরতে সংবাদ সম্মেলন থামালেন নীতীশ কুমার রেড্ডি, ভাইরাল আবেগঘন মুহূর্ত

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

বিশ্বকাপে হাই-ভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি ভারত-পাকিস্তান, পরিসংখ্যানে এগিয়ে কোন দল?

লন্ডনের রাস্তায় ছুরির আঘাতে নিহত ভারতীয় বংশোদ্ভূত যুবক

চেষ্টা করেও ধূমপান ত্যাগ করতে পারছেন না? জেনে নিন সহজ উপায়