৪৩ বছরের ইতিহাসে লজ্জার হার বায়ার্ন মিউনিখের

বেশিরভাগ ম্যাচে প্রতিপক্ষের গোলে বল জাড়ানো যেন এই জার্মান ক্লাবটির কাছে কোনও ব্যাপারই ছিল না।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: চলতি মরশুমে বেশ ভালো ছন্দেই ছিল বায়ার্ন মিউনিখ। বেশিরভাগ ম্যাচে প্রতিপক্ষের গোলে বল জাড়ানো যেন এই জার্মান ক্লাবটির কাছে কোনও ব্যাপারই ছিল না। কিন্তু বিষয়টা যে উল্টে সেটা হয়তো ভেবে দেখেননি বায়ার্নের ফুটবলাররা। তাই হয়তো ১৯৭৮ সালের পর ফের বড় ব্যবধানে হারতে হল তাদের। জার্মান কাপ তথা ডিএফবি পোকাল-এর দ্বিতীয় রাউন্ডের ম্যাচে দুবর্ল বরুশিয়া মনচেংগ্লাডবাখের কাছে ৫-০ ব্যবধানে লজ্জার হার স্বীকার করতে হল লেওয়ানডস্কি, মুলার, সানেদের।

দীর্ঘ ৪৩ বছর আগে শেষবার ৭-১ ব্যবধানে পরাজিত হয়েছিল বায়ার্ন মিউনিখ। তারপর থেকে আর বড় ব্যবধানে হারে মুখ দেখতে হয়নি জার্মানির এই খ্যাতনামা ক্লাবটিকে।

ম্যাচ শুরুর দ্বিতীয় মিনিটেই মনচেংগ্লাডবাখকে এগিয়ে দেন কাউদিও কোনে। এরপর ১৫ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন র‍্যামি বেনসেবাইনি। এর রেশ কাটতে না কাটতেই ২১ মিনিটের মাথায় পেনাল্টি পায় মনচেংগ্লাডবাখ। স্পটকিক থেকে স্কোরলাইন ৩-০ করেন বেনসেবাইনিই। বিরতি পর্যন্ত আর কোনও গোল হয়নি।

তবে দ্বিতীয়ার্ধে আরও দু’টি গোল হজম করে বসে বায়ার্ন মিউনিখ। ম্যাচের ৫১ এবং ৫৭ মিনিটে জোড়া গোল করেন এমবোলো। এরপর মরিয়া চেষ্টা চালালেও একবারও প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেনি জুলিয়ান নাগেলসম্যানের ছেলেরা।    

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ