ইমরানের ওপর প্রাণঘাতী হামলার জেরে দুলে উঠল পাক শেয়ারবাজার

সূচক পড়ে যায় প্রায় ২৩০ পয়েন্ট

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইমরান খানের ওপর প্রাণঘাতী হামলার জেরে দুলে উঠল পাক শেয়ার বাজার। শুক্রবার বাজার খোলার সঙ্গে সঙ্গে শেয়ার সূচক হুড়মুড় করে পড়তে শুরু করে। সূচক পড়ে যায় প্রায় ২৩০ পয়েন্ট। বাজার থেকে গায়েব হয়ে যায় লক্ষ-কোটি। সকাল সাড়ে ন’টায় সূচক ২২৯. ৬১ পয়েন্ট (০.৫৫ শতাংশ) কমে দাঁড়ায় ৪১, ৮৬১. ১০ পয়েন্টে। পাক শেয়ার বাজারের ইন্টার মার্কেট সিকিউরিটিজের প্রধান রাজা জাফরি জানিয়েছেন, গতকালের হামলার পর আজ শুক্রবার শেয়ারবাজার খোলার পর যে সূচক পড়ে যাবে, সেটা গতকালই আশঙ্কা করা হয়েছিল। দেখার ছিল সূচক কতটা পড়ে। 

সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই  পাকিস্তান শেয়ারবাজারে ছিল দোলাচল ছিল। একাধিকবার দেখা গিয়েছে সূচকের পতন। আর বৃহস্পতিবার ইমরানের ওপর হামলা সরাসরি ধাক্কা দিল শেয়ারবাজারের দরজায়। 

পাকিস্তান শেয়ারবাজারের অন্যতম শীর্ষকর্তা এবং ফার্স্ট ন্যাশনাল ইকুইটিজ লিমিটেডের ডিরেক্টর আমির শেহজাদ জানিয়েছেন, সার্বিকভাবে স্টক এক্সচেঞ্জের পরিস্থিতি কিছুটা ভালো। তবে ইমরানের ওপর হামলার প্রতিবাদে তাঁর দলীয় সমর্থকেরা বড় ধরনের আন্দোলনের ডাক না দিলে শুক্রবার সূচকের যে পতন ঘটল, তার দ্রুত উত্থান ঘটবে।

যদিও পাকিস্তানের রাজনৈতিকমহল নিশ্চিত, তেমন না হওয়ার সম্ভাবনাই প্রবল। কারণ, ইমরান খানের সঙ্গে শুক্রবার হাসপাতালে দেখা করতে যাবেন দলীয় সমর্থেকরা। দলের রণনীতি কী হবে, বৈঠকেই সে ব্য়াপারে সিদ্ধান্ত নেওয়া হবে। ধরে নেওয়া যেতে পারে পাকিস্তান-তেহরিক-ইনসাফ বড় ধরনের কর্মসূচি নিয়েই আগামী দিনে মাঠে নামবে। তার অবসম্ভাবি প্রভাব পড়বে পাকিস্তান শেয়ার বাজারে।  

আরও পড়ুন গুলিবিদ্ধ ইমরান খান, প্রাক্তন প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা পাকিস্তানি সেলেবদের

শুভেন্দুর হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী রতন

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!