কোচ রোনাল্ড কোয়ম্যানকে বরখাস্ত করল বার্সা

অবশেষে কোচের পদ থেকে রোনাল্ড কোয়ম্যানকে ছেঁটে ফেলল বার্সেলোনা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অবশেষে কোচের পদ থেকে রোনাল্ড কোয়ম্যানকে ছেঁটে ফেলল বার্সেলোনা। বহুদিন দেখার পর আর এই ডাচ প্রশিক্ষকের ওপর ভরসা রাখতে পারলেন না বার্সার কর্তারা। ১৪ মাস ক্লাবের সঙ্গে যুক্ত থাকার পর চাকরি থেকে বরখাস্ত করা হল তাঁকে। খ্যাতনামা স্প্যানিশ ক্লাবটির পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করা হয়।   

এই ডাচ কোচের অধীনে একেবারেই ভালো ফল করতে পারেনি বার্সা। গত মরশুমে ব্যর্থ কাটিয়ে ওঠার পর সকলে মনে করেছিল এই মরশুমে হয়তো কোয়ম্যান দলকে ঠিকভাবে চালনা করবেন। কিন্তু সেইসব কিছুই ধোঁয়াশা। ঘুরে দাঁড়ানো তো দূরের কথা চলতি মরশুমে যেন আরও তলিয়ে গেল কাতালান ক্লাবটি। লা লিগায় বর্তমানে ১৫ নম্বর স্থানে রয়েছে বার্সেলোনা। মাত্র ১৫ পয়েন্ট পেয়েছে স্প্যানিশ জায়ান্টরা। আর চ্যাম্পিয়ন্স লিগেও খুব একটা ভালো জায়গায় নেই অ্যাগুয়েরো, ব্রেথওয়েটরা।

আর গত রবিবার এল ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে ২-১ ব্যবধানে হার স্বীকার করেছিল বার্সা। যেটার পর আর কোয়ম্যানের ওপর ভরসা রাখতে পারেনি ক্লাব কর্তৃপক্ষ। ফলে চাকরি খোয়াতে হল ডাচ কোচকে।  দলের নতুন কোচ হিসেবে শোনা যাচ্ছে জাভি হার্নান্দেজের নাম।

 

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ