জ্ঞান ফেরেনি ঐন্দ্রিলার, নতুন অভিনেত্রী নিয়ে শুরু ছবির শুটিং

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ দু-দবার ক্যান্সারের মত মারণব্যাধিকে জয় (Cancer survivor)করে সুস্থ হয়ে উঠেছিলেন বাংলা টেলিভিশনের (Bengali television)জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। দ্রুত ফিরছিলেন স্বাভাবিক জীবনে শুরু করেছিলেন অভিনয়। সদ্য শেষ করেছেন ওয়েব সিরিজ ভাগাড়ের কাজ। সম্প্রতি অংশ নিয়েছেন বাংলা টেলিভিশনের দুই জনপ্রিয় রিয়্যালিটি শো দাদাগিরি এবং দিদি নম্বর ওয়ানে। ভাগাড় ওয়েব সিরিজে কাজ শেষ করার পরেই নতুন ছবির কাজে গোয়ায় যাওয়ার কথা ছিলো অভিনেত্রীর। কিন্তু আচমকা আসা ঝড়ে ওলোটপালট হয়ে গেল ঐন্দ্রিলার পৃথিবী। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মঙ্গলবার রাত থেকে হাওড়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন অভিনেত্রী। শনিবার সকালেও তাঁর জ্ঞান ফেরেনি। এই পরিস্থিতিতে এবার ঐন্দ্রিলার পরিবর্তে অন্য অভিনেত্রী নিয়েই শুটিং শুরু করার সিদ্ধান্ত নিলেন নতুন সিনেমার নির্মাতারা।

সংশ্লিষ্ট ছবির সঙ্গে জড়িত টিমের এক সদস্য জানিয়েছেন সব কিছু অনেক আগে থেকেই ঠিক ছিলো। টিমের কয়েক জন সদস্য ইতিমধ্যেই গোয়ায় পৌঁছে গিয়েছেন। ছবির শুটিংয়ের কাজও শুরু হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে ঐন্দ্রিলা আচমকা অসুস্থ হয়ে পড়ায় শুটিং বন্ধ করে দেওয়া বা অন্য কোনো উপায় বের করা সম্ভব ছিল না। তবে ঐন্দ্রিলার পরিবর্তে ছবিতে অন্য কোন অভিনেত্রীকে নেওয়া হয়েছে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

তবে ওই ছবির নির্মাতাদের নতুন অভিনেত্রী নেওয়ার সিদ্ধান্তে দু-ভাগ হয়ে গিয়েছে বাংলা বিনোদন জগত। ইন্ডাস্ট্রির একাংশের মতে এটা ঠিক হল না। ঐন্দ্রিলা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে শুটিং ফ্লোরে ফিরবে। ওর জন্য অপেক্ষা করা উচিত ছিল। আবার আর একটি অংশ ঐন্দ্রিলার এই লড়াইয়ে তাঁর পাশে থেকেও ছবির নির্মাতাদের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন। তাদের মতে প্রত্যেক ছবি তৈরির জন্য শুধু মাত্র নায়ক নায়িকা নয়, থাকে আরও কয়েক শো মানুষের অবদান। ক্যামেরা, লাইট, মেকআপ তো বটেই শুটিংয়ের বিভিন্ন খুটিনাটির সঙ্গেও জড়িয়ে থাকে একটা মোটা টাকার খরচ। শুটিং যদি কলকাতার বাইরে হয় তাহলে সেই খরচের পরিমান আরও অনেকটাই বেড়ে যায়। অন্যদিকে টলিউডে একটা ছবি তৈরির পিছনে বাজেট অনেক কম থাকে। তাই ঐন্দ্রিলার পরিবর্তে নতুন অভিনেত্রী নিয়েই ছবির শুটিং শুরু করতে হয়েছে।    

আরও পড়ুনঃ    ভাগ্যের পরিহাসে এক রাতেই ওলটপালট পৃথিবী

দুর্নীতি-তোলাবাজির অভিযোগে বর্ধমানে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর ও ব্লক সভাপতি

তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের ইডি-র

ফের বেআইনি মাটি কাটার অভিযোগ নবদ্বীপে, আটক জেসিবি মেশিন ও তিনটি ট্রাক্টর

গ্রুপ পর্বের সব ম্যাচ জিতেও বিশ্বকাপ জয়ের ইতিহাস নেই আর্জেন্টিনার, এবার হবে শাপমুক্তি?

‘কে মমতা? আমার মুখ দেখেই ভোট দিয়েছে জনতা,’ দাবি রচনার

রুটি বানানোর পর তাওয়া উল্টো রাখছেন? অজান্তেই ডেকে আনছেন চরম অর্থকষ্ট!

পেছন থেকে ধাক্কা, তারপর ‘সরি দিদি’, মহিলাদের হেনস্থার অভিযোগে গ্রেফতার ইউটিউবার

‘সাধারণ মানুষের চলার অধিকার আছে’, কলকাতার হকার উচ্ছেদ নিয়ে বড় বার্তা দিলেন দিলীপ ঘোষ

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

হোটেলের মতো ফুলকো লুচি বানাতে চান? জেনে নিন ঘরোয়া উপায়ে সহজ কৌশল

পুণের লোহাগড় দুর্গে খুনের পুনর্নির্মাণ, ঘটনাস্থলে নিয়ে যাওয়া হল অভিযুক্ত সিয়া ও চেতনকে

আমেরিকার হামলার পাল্টা জবাব দিল ইরান, মাশুল গুনছে কুয়েত-বাহারাইন