আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভোটের আগে প্রতিশ্রুতিতে দারিদ্র্য দূর হয় না: অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভোটের আগে গোছা গোছা প্রতিশ্রুতি দিলেই দেশ থেকে দারিদ্র্য দূর হয় না। দারিদ্র্য দূর করতে গেলে দরকার সেই সব প্রতিশ্রুতি পূরণের। আর তার জন্য সব থেকে প্রয়োজন সদিচ্ছার।

একটি আলোচনাচক্রে বক্তব্য রাখতে গিয়ে এই অভিমত পোষণ করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্য়োপাধ্যায়। পরামর্শ দিয়েছেন ধনীদের ওপর আরও বেশি করে কর চাপানোর। আসন্ন কয়েকটি রাজ্যের বিধানসভা ভোটের মুখে  ছোট-বড় সব রাজনৈতিকদলকেই তিনি বার্তা দিলেন বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। তিনি এটাও বলেছেন, ভারতীয় রাজনীতির সঙ্গে জড়িয়ে গিয়েছে ভোট আসলেই গোছা-গোছা প্রতিশ্রুতি দেওয়ার। এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসা কঠিন। এই রাজনৈতিক-সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে না পারলে ভারতের দারিদ্র্য কোনওভাবেই দূর করা সম্ভব নয়। 

বিশিষ্ট এই অর্থনীতিবিদ একটি আলোচনাচক্রে অংশ নেন। আলোচনাচক্রের শিরোনাম গুড ইকোনমিকস, ব্যাড ইকোনমিকস (Good Economics, Bad Economics)।  আলোচনাচক্রে ঠিক কী বলেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ? 

অভিজিৎ বন্দ্য়োপাধ্য়ায় বলেছেন, দেশের দারিদ্র্য দূর করার সব থেকে সহজ উপায় ধনীদের ওপর করের হার বৃদ্ধি করা। ভোটের মুখে গোছা-গোছা প্রতিশ্রুতি দিয়েই দারিদ্র্য বা অসাম্য দূর করা যায় না।  ধনীদের উপর মোটা হারে কর আরোপ নিয়ে তর্ক রয়েছে। এটা মনে রাখা প্রয়োজন, সেই করের টাকা সরকারের ঘরে পৌঁছয়, যা পরে ঘুরিয়ে দারিদ্র্যস্তরে বসবাসকারীদের মধ্যে গিয়ে পৌঁছয়।  

আরও পড়ুনবঙ্গভূষণ সম্মান পাচ্ছেন অর্মত্য সেন, কৌশিক বসু ও অভিজিৎ বন্দ্যোপাধ্যায়

Published by:

Share Link:

More Releted News:

গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারী কেন?‌ সুপ্রিম কোর্টে তৃণমূল, শনিবারই জরুরি শুনানি

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

বাণিজ্যিক গ্যাসের পরে এবার পেট্রল-ডিজেলের দাম লিটারপিছু ৪-৫ টাকা বাড়ছে?

চাকরি না পেয়ে আমেরিকায় আত্মঘাতী ভারতীয় তরুণ, অন্ধ্রে ছেলের দেহের অপেক্ষায় ঋণগ্রস্ত বাবা

উজ্জয়নের মহাকাল মন্দির চত্বর খুঁড়তেই মিলল একবিংশ শতাব্দীর বিশাল শিবলিঙ্গ

স্বপ্নের সাজে অপেক্ষায় কনে, বিয়ের অনুষ্ঠানে হাজির বরের লিভ-ইন-পার্টনার! তারপর…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ