‘আমিই গুজরাত গড়েছি’, নির্বাচনে স্লোগান বেঁধে দিলেন মোদি

গুজরাত বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার তিন দিন পরই দলের স্লোগান ঠিক করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Share:

নিজস্ব প্রতিনিধি, গুজরাত : গুজরাত বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার তিন দিন পরই দলের স্লোগান ঠিক করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘আমিই গুজরাত গড়েছি’, গুজরাতবাসীদের জন্য এই আওয়াজ তুলতে বলেন। তবে ওয়াকিবহাল মহলের বক্তব্য, এই আমি বলতে প্রতিটি গুজরাতবাসী নন, আদতে নিজেকেই তুলে ধরলেন মোদি।

 ভোট ঘোষণা হওয়ার পর প্রথমবার রবিবার নিজের রাজ্য গুজরাতে পা রাখলেন মোদি। এদিন ভালসাড় জেলার কাপড়দা বিধানসভায় বক্তব্য রাখেন তিনি। সেখানে মোদি বলেন, ‘প্রতিটি গুজরাতি আত্মবিশ্বাসী। তাঁরা আত্মার কণ্ঠস্বর শুনতে পান। তাঁদের হৃদয় থেকে উঠে আসে একটি কথা, আমি গুজরাতকে তৈরি করেছি’। তবে এই আমি প্রতিটি গুজরাতবাসী না তিনি নিজে তা নিয়ে ধন্দ রয়েছে। কারণ নরেন্দ্র মোদি গুজরাতের তিনবারের মুখ্যমন্ত্রী। তাই কৌশলে মোদি নিজের ঢাক নিজে পেটালে বলে মনে করা হচ্ছে। কংগ্রেসের নাম না করে একটি শতাব্দী প্রাচীন দল গুজরাতের মর্যাদা হানি করেছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর বক্তব্য, গত ২০ বছর ধরে সেই মর্যাদা ফিরিয়ে আনার কাজ করছে বিজেপি। এদিন মোদি যে কেন্দ্রে বক্তব্য রাখেন, সেটি আদিবাসী অধ্যুষিত। সে কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকার আদিবাসীদের কল্যাণে কী কী কাজ করেছে নিজের ২৫ মিনিটের ভাষণে তা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

গুজরাত নির্বাচন এবার ত্রিমুখী হতে চলেছে। বিজেপি, কংগ্রেস ছাড়াও লড়াইয়ের ময়দানে রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (আপ)। কংগ্রেস ও আপ ইতিমধ্যেই প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে। বিজেপি এখনও প্রার্থী তালিকা বের না করলেও সবার আগে প্রচারে নামলেন প্রধানমন্ত্রী।

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন