‘দ্য ফ্যাবুলাস লাইভস অফ বলিউড ওয়াইভস’ একেবারেই স্ক্রিপ্টেড নয়, মুখ খুললেন নীলম

বলিউডের স্ত্রীদের ফ্যাবুলাস লাইভস কোনো স্ক্রিপ্ট করা নয়। এই শোয়ে আমরা কী আলোচনা করব তা সম্পূর্ণ আমাদের উপর নির্ভর করে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের চার সুন্দরী তারকা-স্ত্রী নিয়ে নির্মিত নেটফ্লিক্স ‘দ্য ফ্যাবুলাস লাইভস অফ বলিউড ওয়াইভস’ অত্যন্ত জনপ্রিয় একটি শো। যদিও সেই শোয়ের দ্বিতীয় মরসুমের সম্প্রচার ইতিমধ্যেই শেষ হয়েছে। মুলত এই শোয়ে ছিলেন, নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী নীলম কোঠারি, মহীপ কাপুর, সীমা সাজদেহ এবং ভাবনা পান্ডে। যাঁরা সম্পর্কে সঞ্জয় কাপুর, চাঙ্কি পান্ডে, সোহেল খানের স্ত্রী। যদিও সীমা সোহেলের প্রাক্তন স্ত্রী।

সম্প্রতি এই শো নিয়ে নানারকম বিতর্ক ডানা মেলেছিল। কারণ অভিযোগ উঠেছিল যে, এই শোয়ে চার তারকা পত্নী নিজেদের মধ্যে যে ঝগড়া-বিবাদ করতেন তা স্ক্রিপ্টেড। সবটাই শোয়ের টিআরপি বাড়ানোর কারসাজি। তবে এই ঘটনা কোনোভাবেই যুক্তিযুক্ত নয় বলে দাবি তুললেন অভিনেত্রী নীলম কোঠারি। রিয়েলিটি ওয়েব শোয়ের নাম ছিল, ‘দ্য ফ্যাবুলাস লাইভস অফ বলিউড ওয়াইভস’। যেহেতু বলিউডের সব তারকা স্ত্রী এই শোয়ের প্রধান ভূমিকায় থাকবেন, সেই কারণে এই শোয়ের নামকরণ হয়েছিল ‘দ্য ফ্যাবুলাস লাইভস অফ বলিউড ওয়াইভস’। তবে এই শো কোনো স্ক্রিপ্টেড নয়।

অনুষ্ঠানটির দ্বিতীয় মরসুম সেপ্টেম্বরে পুনর্নবীকরণ হয়েছিল৷ শোটিতে দেখানো হয়েছিল চার তারকা স্ত্রীর ব্যক্তিগত এবং পেশাগত জীবনী। সম্প্রতি ইন্ডিয়া টুডের একটি সাক্ষাৎকারে নীলম বলেছিলেন যে, “বলিউডের স্ত্রীদের ফ্যাবুলাস লাইভস কোনো স্ক্রিপ্ট করা নয়। এই শোয়ে আমরা কী আলোচনা করব তা সম্পূর্ণ আমাদের উপর নির্ভর করে।” তিনি আরও বলেছেন যে, “আমি আমার সহ পার্টনারদের প্রায় ২৫ বছর ধরে চিনি। যখন আমরা একসঙ্গে থাকি, আমাদের মধ্যে অনেক ভাব বিনিময় হয়। শো শুরু হওয়ার আগে, আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে কিছু নির্দিষ্ট বিষয় রয়েছে যা সীমাবদ্ধ নয়। আর আমাদের মধ্যে যা কথোপকথন হবে সবটাই আসল। আমরা যেমন মজা করব সেটাও আসল আর আমরা যদি ঝগড়া করি সেটাও আসল। আর আমি আশা করি মানুষ এই প্রথম স্ক্রিপ্টেড ছাড়া কোনো রিয়েলিটি শো উপভোগ করতে চলেছেন।’

১৯৮০ এবং নব্বইয়ের দশকে একজন দাপুটে অভিনেতা হিসাবে সক্রিয়ভাবে কাজ করছিলেন। ইলজাম (১৯৮৬), খুদগার্জ (১৯৮৭), হাতিয়া (১৯৮৮), ফরজ কি জং (১৯৮৯), তাকতওয়ার (১৯৮৯) এবং দো কায়দি এর মতো বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। চাঙ্কি পান্ডের সঙ্গেও কাজ করেছেন তিনি। তাঁর অভিনীত সবথেকে সফলতম ছবিগুলির মধ্যে একটি হল, ১৯৯৯ সালের ‘হাম সাথ-সাথ হ্যায়’। উই স্ট্যান্ড ইউনাইটেড তার শেষ ব্লকবাস্টার ছবি।

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের