জানুয়ারির পরিবর্তে জুনে, ‘আদিপুরুষ’ মুক্তির তারিখ পেছলো প্রায় ছয় মাস

২০২৩ সালের জানুয়ারিতে এটি পর্দায় রিলিজ করার কথা থাকলেও তা বিলম্বিত করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের একাধিক ছবি নিয়ে বিতর্কে জেরবার গোটা নেটপাড়া। ইতিমধ্যেই বিতর্কিত চলচ্চিত্র ‘থ্যাঙ্ক গড’ এবং ‘রাম সেতু’ মুক্তি পেয়ে গিয়েছে এবং বক্সঅফিসেও ভালো সাফল্য পেয়েছে। ‘থ্যাঙ্ক গড’-কে ঘিরে অভিযোগ উঠেছিল যে, হিন্দু ধর্মকে ঘিরে খেলা করছে এই ছবি এবং চিত্রগুপ্তের ভূমিকাকে ভুল ভাবে উপস্থাপন করা হয়েছে। আর ‘রাম সেতু’ কে নিয়ে অভিযোগ উঠেছিল যে, রাম সেতুকে ভুলভাবে উপস্থাপিত করা হয়েছে ছবিতে।

কিন্তু উভয় ছবিকে নিয়ে খুব একটা ঝামেলা হয় নি। ঠিকঠাকভাবেই দেশ জুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি। এদিকে দক্ষিণী সুপারস্টার প্রভাস-কৃতি-সইফ আলি খান অভিনয় বহু প্রতীক্ষিত ছবি ‘আদিপুরুষ’-এর ফার্স্ট টিজার কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে। আর ছবির টিজার টি প্রকাশ্যে আসা মাত্রই রীতিমতো তান্ডব শুরু হয়েছিল। দেশের রাজনৈতিক মহল থেকে নেটমাধ্যম সবাই এই ছবিতে প্রভাস এবং ইফ আলি খানের বেশ দেখে রীতিমতো খেপে বম্ব, এক তো ছবিতে প্রভাস অর্থাৎ রামের চরিত্র ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

তার মধ্যে রাবণের ভূমিকায় সইফ আলি খানের সাজ দেখে অনেকের অত্যাচারি রাজা আলাউদ্দিন খিলজির কথা মনে পড়ে গিয়েছে। কারণ তাঁর সাজ একেবারেই রাবণের সঙ্গে মেলে নি। অন্যদিকে দুর্বল ভিএফএক্স। সবটাই এই ছবির বিরুদ্ধে একাধিক অভিযোগ খাড়া করিয়েছে। বিভিন্ন রাজনৈতিক নেতারা এই ছবির ভিএফএক্স এবং সইফ আলি খানের বেশভূষা অবিলম্বে পরিবর্তন করে দেওয়ার দাবি তুলেছিলেন।

অবশেষে তাই হচ্ছে, পৌরাণিক নাটক ‘আদিপুরুষ’-এর নির্মাতারা ছবিটির একটি নতুন মুক্তির তারিখ ঘোষণা করেছেন। ২০২৩ সালের জানুয়ারিতে এটি পর্দায় রিলিজ করার কথা থাকলেও তা বিলম্বিত করা হয়েছে। ছবিটিকে প্রায় ৬ মাস পিছিয়ে দেওয়া হল, পরিচালক ওম রাউত প্রকাশ করেছেন যে ছবিটি ২০২৩ সালের ১৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ততদিনে ছবিতে অনেক বদল ঘটবে। এছাড়াও ‘আদিপুরুষ’ এর বিরুদ্ধে বেশ কিছু পৌরাণিক চরিত্রের কথিত ভুল চিত্রায়নের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগও আনা হয়েছিল। এখন ‘আদিপুরুষ’-এর টিম এই ছবির ভিজ্যুয়াল অভিজ্ঞতার উন্নতির উপর জোর দেবেন।

এই প্রসঙ্গে ওম রাউত শেয়ার করেছেন যে, “প্রভু শ্রী রামের প্রতি আমাদের ভক্তি এবং আমাদের সংস্কৃতি ও ইতিহাসের প্রতি অঙ্গীকারের প্রতিনিধিত্ব। দর্শকদের একটি সম্পূর্ণ ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেওয়ার জন্য, আমাদের চলচ্চিত্র নিয়ে আবার কাজ করা শুরু করেছি। আদিপুরুষ এখন 16ই জুন, 2023-এ মুক্তি পাবে৷ এবার আমরা ছবিটির কাজ এমনভাবে তৈরি করব, যা দেখে গোটা ভারত গর্বিত হবে৷ আপনাদের সমর্থন, ভালবাসা এবং আশীর্বাদই আমাদের এগিয়ে যেতে সাহায্য করে।” ছবিটিতে প্রভাসকে ভগবান রাম, সীতা চরিত্রে কৃতি স্যানন এবং রাবণের চরিত্রে সাইফ আলি খান অভিনয় করেছেন। ‘আদিপুরুষ’ ছবিটি একটি বিশাল বাজেটের ছবি হতে চলেছে।

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের