খনি দুর্নীতি মামলায় সুপ্রিম স্বস্তি সোরেনের

খনি দুর্নীতি ও আর্থিক তছরুপের মামলায় স্বস্তি মিলল ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের।সুপ্রিম নির্দেশকে সত্যের জয় বলে অভিহিত করেছেন সোরেন।

Share:

নিজস্ব প্রতিনিধি : খনি দুর্নীতি (Mine Scam) ও আর্থিক তছরুপের মামলায় স্বস্তি মিলল ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের (Hemant Soren)। জনস্বার্থ মামলায় হেমন্তের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছিল ঝাড়খণ্ড হাইকোর্ট। কিন্তু সুপ্রিম কোর্ট হাইকোর্টের ওই নির্দেশিকায় স্থগিতাদেশ জারি করল সোমবার। সুপ্রিম নির্দেশকে সত্যের জয় বলে অভিহিত করেছেন সোরেন।

খনি দুর্নীতির ও আর্থিক তছরুপের মামলায় সম্প্রতি হেমন্ত সোরেনকে তলব করেছিল ইডি। যদিও তদন্তকারী সংস্থার দফতরে হাজিরা দেননি তিনি। উল্টে অভিযোগ করেন, আদিবাসী মুখ্যমন্ত্রীকে হেনস্তা করার ষড়যন্ত্র চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। হাজিরা না দিয়ে দলীয় কর্মীদের সঙ্গে দেখা করেন সোরেন। চ্যালেঞ্জ ছোড়েন, ‘যদি আমি দোষী হয়ে থাকি, তাহলে আপনারা আমাকে প্রশ্ন করছেন কেন? ক্ষমতা থাকলে আমাকে সোজা গ্রেফতার করুন’। তিনি অভিযোগ করেন, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত ঝাড়খণ্ড সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা করছে বিজেপি। সেই জন্যই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে ব্যবহার করা হচ্ছে। যদিও খনি দুর্নীতি মামলায় বেশ চাপের মধ্যে ছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। এর মধ্যেই স্বস্তির সংবাদ পেলেন তিনি। একটি জনস্বার্থ মামলার ভিত্তিতে ঝাড়খণ্ড হাইকোর্ট খনি দুর্নীতির মামলায় হেমন্তের বিরুদ্ধে তদন্তের নির্দেশে দিয়েছিল। সুপ্রিম কোর্ট সোমবার ওই নির্দেশের বিরুদ্ধে স্থগিতাদেশ দিল। শীর্ষ আদালতের নির্দেশের পরেই সংক্ষিপ্ত টুইট করেন হেমন্ত সোরেন লেখেন, সত্যমেব জয়তে, সত্যের জয়। এই সঙ্গে আদালতের রায় তুলে দেন সোশ্যাল মিডিয়ায়।

উল্লেখ্য, খনি দুর্নীতির মামলায় হেমন্ত সোরেনের বিধায়ক পদ কেড়ে নেওয়ার সুপারিশ করেছে নির্বাচন কমিশন। যদিও ঝাড়খণ্ডের রাজ্যপাল এখনও এই বিষয়ে সিদ্ধান্ত নেননি। অন্যদিকে মহারাষ্ট্রের আদলে এই রাজ্যেও অপারেশন লোটাস চালানোর অভিযোগ আনা হয়েছিল বিজেপির বিরুদ্ধে। পশ্চিমবঙ্গ থেকে টাকা সমেত ধরা পড়েন ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ক। তবে শেষ পর্যন্ত সরকার টিকিয়ে রাখতে পেরেছিলেন হেমন্ত।

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা