ভারতীয় মেয়েদের দিনে পুজো, রাতে ধর্ষণ করা হয়! বীর দাসের বিরুদ্ধে মামলা হিন্দু জনজাগৃতি সমিতির

সোমবার হিন্দু জনজাগৃতি সমিতি কৌতুক অভিনেতার শো বাতিল করে দিয়েছে এবং এই সমিতি পুলিশকে দায়ী করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রায় প্রতিদিনই বলিউডের এক একটা অভিনেতা বিভিন্ন কারণে আইনী কোপের মুখে পড়ছেন। সোমবার ফের আইনী ঝামেলায় জড়ালেন বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা বীর দাস। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছেন। সোমবার হিন্দু জনজাগৃতি সমিতি কৌতুক অভিনেতার শো বাতিল করে দিয়েছে এবং এই সমিতি পুলিশকে দায়ী করেছেন।

আগামী ১০ নভেম্বর বেঙ্গালুরুতে শো ছিল বীরের। বীরের বিরুদ্ধে প্রান্তিক গ্রুপ শহরের ভ্যালিকাবল থানায় অভিযোগ দায়ের করে লিখেছেন, “এমন একজন বিতর্কিত ব্যক্তিকে ব্যাঙ্গালুরুর মতো সাম্প্রদায়িকভাবে সংবেদনশীল এলাকায় এমন একটি অনুষ্ঠান করার অনুমতি কি করে দিয়েছে। যেখানে ইতিমধ্যেই কর্ণাটক সাম্প্রদায়িক ঘটনার কারণে অনেক আইন-শৃঙ্খলা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তখন আর পুনরায় এই ঘটনা ঘটতে পারে না। আমরা অবিলম্বে এই কর্মসূচি বাতিলের দাবি জানাচ্ছি।”

এমনকী এই গোষ্ঠী গত বছরের নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি শোতে বীরের বিতর্কিত ‘দুটি ভারতীয়’ ব্যঙ্গের কথাও উল্লেখ করেছেন।” প্রসঙ্গত, বীর বছরের বিভিন্ন সময়ে দেশ-বিদেশের নানা জায়গায় শো করেন। একবার তিনি ওয়াশিংটন ডিসি-র একটি শোতে গিয়ে, ভারতীয় মহিলাদের বিরুদ্ধে, আমাদের প্রধানমন্ত্রী এবং ভারতের বিরুদ্ধে একাধিক অবমাননাকর বক্তব্য রেখেছিলেন। সঙ্গে বহুবার তিনি জাতিকে হেয় করেছিলেন। তিনি বলেছিলেন, ‘ভারতে, আমরা দিনে মহিলাদের পূজা করি এবং রাতে তাঁদের ধর্ষণ করি।’ আপাতত বীরের বিরুদ্ধে এই মামলাটি মুম্বই (এবং) দিল্লি পুলিশের কাছে নথিভুক্ত করা হয়েছে। কারণ বীরের বলা বক্তব্যগুলি গুরুতর অপরাধ। ইতিমধ্যেই বীরের উপর হিন্দু জনজাগৃতি সমিতি চরম ক্ষেপে রয়েছেন। তবে এই প্রসঙ্গে বীর দাস বা অনুষ্ঠানের আয়োজকদের তরফ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া আসেনি।

গত আগস্ট মাসে বেঙ্গালুরুতে পুলিশ আরও এক বিতর্কিত কৌতুক অভিনেতা – মুনাওয়ার ফারুকীর একটি অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছিল। যিনি কঙ্গনা রানাউত সঞ্চালিত জনপ্রিয় গেম শো ‘লক আপ’-এর বিজেতা ছিলেন। আনুষ্ঠানিকভাবেও তাঁর অনুষ্ঠানটি বাতিল করা হয়েছিল। কারণ আয়োজকরা অনুমতি দেন নি। তবে পরে স্বাস্থ্যগত কারণে তিনি তাঁর শো বাতিল করা হয়েছে বলে জানান। বেঙ্গালুরু পুলিশও গত বছরের নভেম্বরে ফারুকীর একটি শো বাতিল করেছিলেন। সেখানে ডানপন্থী গোষ্ঠী বিরোধিতা করেছিলেন।

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের