আইপিএলে চারজন করে ক্রিকেটার ধরে রাখতে পারবে ফ্রাঞ্চাইজিগুলি

চলছে টি-২০ বিশ্বকাপ। আর তার ফাঁকেই করা হচ্ছে আসন্ন আইপিএলের পরিকল্পনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলছে টি-২০ বিশ্বকাপ। আর তার ফাঁকেই করা হচ্ছে আসন্ন আইপিএলের পরিকল্পনা। ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে দু’টি নতুন দলের নাম। আগামী মরশুম থেকে আমেদাবাদ এবং লখনউ থেকে তৈরি হওয়া এই দুই দল মেগা ফ্র্যাঞ্চাইজি লিগে প্রতিনিধিত্ব করবে। ফলে টুর্নামেন্টে খেলবে মোট ১০টি দল। আর হোম এবং অ্যাওয়ে মিলিয়ে প্রতিটি দলই খেলবে মোট ১৮টি ম্যাচ।

তবে তার আগে সব দল ভেঙে হবে মেগা নিলাম। যেখানে ফ্র্যাঞ্চাইজিগুলি ক্রিকেটার কিনে দল তৈরি করতে পারবেন। তবে একটা খবর হল প্রতিটি ফ্র্যাঞ্চাইজিই মোট চারজন করে ক্রিকেটার ধরে রাখতে পারবেন। দেশি এবং বিদেশি মিলিয়ে মোট চারজন খেলোয়াড়কে রেখে দেওয়া যাবে। আর নিলামের আগেই সেই তালিকা জমা দিতে হবে আট ফ্র্যাঞ্চাইজিকে।  

আর মেগা নিলামে প্রতিটি দলই সর্বাধিক ৯০ কোটি টাকা খরচ করতে পারবে। বর্তমানে সমস্ত ফ্র্যাঞ্চাইজিগুলি নজর রাখছে টি-২০ বিশ্বকাপের দিকে। সেখানে ক্রিকেটারদের পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই নিলামে লড়াই হবে। যদিও নিলামের তারিখ এবং সময় কোনওটাই ঠিক হয়নি এখনও। এবার দেখার বিষয় হল কোন দল কোন ক্রিকেটারকে কেনে।

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

সুখেন্দুর পর রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছেন সুস্মিতা! চাপে তৃণমূল

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের