প্লাস্টিক নয়, শহরে রঙিন ছাতা নিয়ে বসতে হবে অনুমোদিত হকারদের

আগামী এক সপ্তাহের মধ্যে কালো বা নীল প্লাস্টিকের পরিবর্তে অন্য কোনও আধুনিক ছাতা ব্যবহার করতে নির্দেশ দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মহানগরের হকাররা ফুটপাতের এক-তৃতীয়াংশ ব্যবহার করতে পারবে বলে আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে টাউন ভেন্ডিং কমিটি, কলকাতা পুরসভা এবং কলকাতা পুলিশের যৌথ বৈঠকে। এবার ফুটপাতের এক তৃতীয়াংশ জায়গায় অবস্থানকারী হকারদের প্লাস্টিক ব্যবহার বন্ধ করার জন্য এবং দৃশ্য দূষণ বন্ধ করার জন্য নির্দেশ জারি করল টাউন ভেন্ডিং কমিটি। আগামী এক সপ্তাহের মধ্যে কালো বা নীল প্লাস্টিকের পরিবর্তে অন্য কোনও আধুনিক ছাতা ব্যবহার করতে নির্দেশ দেওয়া হয়েছে।

টাউন ভেন্ডিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, কোনও ভেন্ডরকে রাস্তায় বা মেন থরোফেয়ার-এ কোনও অবস্থাতে দোকান বা ডালা নিয়ে বসতে দেওয়া যাবে না। এমনকি ফুটপাতে বসে মেইন থরোফেয়ার এর উপর খরিদ্দারকে জিনিস্পত্রাদি দেওয়া নেওয়া করতে দেওয়া যাবে না। ফুটপাতের এক তৃতীয়াংশ অবস্থানকারী হকারদের আগামী এক সপ্তাহের মধ্যে কালো বা নীল প্লাস্টিকের পরিবর্তে অন্য কোনও আধুনিক ছাতা ব্যবহার করতে হবে। গড়িয়াহাট, ধর্মতলা, কলেজ স্ট্রিট, শ্যামবাজার, রবি ঠাকুরের মোড়, খিদিরপুর হেস্টিংস মোড়, ইত্যাদি বড় ক্রসিংগুলিতে ৫০ মিটারের মধ্যে কোনও অস্থায়ী ভেন্ডরকে বসবার বা ডালা সাজাবার অনুমতি দেওয়া যাবে না বলে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে টাউন ভেন্ডিং কমিটি। শুধু তাই নয় নিয়ম লঙ্ঘন করলে কলকাতা পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানানো হয়েছে।

প্রসঙ্গত গত ১ নভেম্বর বৈঠকে শেষে টাউন ভেন্ডিং কমিটির তরফে শক্তিমান ঘোষ জানিয়েছিলেন, আগামী ৭ই নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত হাতিবাগান, নিউমার্কেট এবং গড়িয়াহাট মার্কেটকে পাইলট প্রজেক্ট হিসাবে ধরে সমীক্ষা করা হবে ক্যারেজ ওয়েতে। কলকাতা পুরসভা, কলকাতা পুলিশ এবং টাউন ভেন্ডিং কমিটির তরফে এই সমীক্ষা করা হবে বলে জানিয়েছিলেন তিনি। তবে কোনভাবেই হকারদের উচ্ছেদ করা যাবে না বলে দাবি জানিয়েছে টাউন ভেন্ডিং কমিটি। ২০১৫ সালে কলকাতা পুরসভা যে সমীক্ষা করেছিল, তাদেরকে কোনভাবেই তুলে দেওয়া যাবে না। প্রয়োজনে হকারদের পুনর্বাসন দিতে হবে। তবে কোথায় পুনর্বাসন হবে, তা ঠিক করবে টাউন ভেন্ডিং কমিটি।

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক