গরুপাচার মামলায় অনুব্রত’র জামাইবাবুকে তলব ইডি’র

গরুপাচার মামলায় এবার জিজ্ঞাসাবাদের জন্য অনুব্রত মণ্ডলের জামাইবাবু কমলকান্ত ঘোষকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)।

Share:

নিজস্ব প্রতিনিধি: গরুপাচার মামলায় এবার জিজ্ঞাসাবাদের জন্য অনুব্রত মণ্ডলের জামাইবাবু কমলকান্তি ঘোষকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। দিল্লিতে ইডির সদর দফতরে তাঁকে শুক্রবার হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

ইডি সূত্রের খবর, বীরভূমের ভোল ব্যোম রাইস মিল সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য কমলকান্তি ঘোষকে তলব করা হয়েছে। সূত্রের খবর, এই রাইস মিলের অন্যতম কর্তা হিসাবে নাম রয়েছে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের। রাইস মিলের অ্যাকাউন্ট সংক্রান্ত বিষয়ে খোঁজ খবর করতে এবং তথ্য জানতে তলব করা হয়েছে কেষ্টর জামাইবাবুকে।

প্রসঙ্গত এর আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তলব করেছিল কমলকান্তি ঘোষকে। কেন্দ্রীয় গোয়েন্দারা দাবি করেছিল, কমলকান্তির ১৮টি সম্পত্তির হদিস পেয়েছে তারা। আদতে নানুর থানা এলাকার হাটসেরান্দি গ্রামের বাসিন্দা কমলকান্তির বাড়ি রয়েছে শান্তিনিকেতনের গুরুপল্লিতে। সেটি কার নামে, তা জানা যায়নি। তবে সরকারি তথ্য বলছে, হাটসেরান্দি মৌজা এলাকায় ৩টি জমি, বোলপুর গোবিন্দপুর মৌজায় এলাকায় ১টি জমি ও কালিকাপুর মৌজায় কমলকান্তির নামে ২টি জমি রয়েছে।

উল্লেখ্য গরু পাচার মামলার তদন্তে নেমে তৎপরতা বাড়িয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গত সোমবার ৩৭ জন বিডিও’কে গরু পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য জন্য নোটিশ পাঠিয়েছে ইডি। একইসঙ্গে নোটিশ পাঠানো হয়েছে বীরভূম জেলার লাভপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক(MLA) তথা বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ সিংহ রায়(Avijit Singha Roy) ওরফে রানা সিংহ রায়কে। লিখিতভাবে নোটিশ পাঠানোর পাশাপাশি এদের ইমেইলেও ইডি দফতরভ থেকে নোটিশ (Notice) পাঠানো হয়েছে।

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ