দ্রাবিড়ের মতো শান্ত ক্রিকেটার টেস্টম্যচের কোচিংয়েই যোগ্যতম: দানিস

তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড় না থাকায় বিস্মিত কানাড়িয়া

Share:

আন্তর্জাতিক ডেস্ক: টি-টোয়েন্টির সেমিতে ভারতের হারের পর রাহুল দ্রাবিড়ের কোচিং নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কোনও কোনও প্রান্ত থেকে দাবি উঠেছে তাঁর ইস্তফার। টি-টোয়েন্টির সেমিতে ইংল্যান্ডের কাছে লজ্জাজনক হারের পর সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠতে শুরু করেছে। এই অবস্থায় কাঁটাতারের ওপার থেকে উঠে এল ভিন্নমত। দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন স্পিনার দানিস কানাড়িয়া। জানিয়েছে, রাহুল দ্রাবিড়কে টি-টোয়েন্টি ম্যাচের কোচিংয়ের দায়িত্ব দেওয়াটাই বড় ভুল।ভারতীয় ক্রিকেট বোর্ডের উচিত ছিল, স্যরকে শুধুমাত্র টেস্ট ক্রিকেটের কোচিংয়ের দায়িত্ব দেওয়া। টি-টোয়েন্টির মত দ্রুততম ফরম্যাটের ম্যাচে কোচিংয়ের দায়িত্ব অন্য কাউকে দিলে বোর্ড ভাল করত।

এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে দানিস কানারিয়া জানিয়েছে, রাহুল দ্রাবিড় যে সময়ের খেলোয়াড়, সেই সময় টি –টোয়েন্টি ফরম্যাটের সবে জন্ম হয়েছে। এই ধরনের ম্যাচের জন্য যে মানসিক প্রস্তুতি প্রয়োজন, সেটা রাহুল দ্রাবিড়ের নেই। সেই মানসিকতা তৈরি না হলে একজন কোচ দলকে ঠিকমতো গাইড করতে পারেন না। রাহুল দ্রাবিড়ের ক্ষেত্রে সেটাই হয়েছে। এটা রাহুল দ্রাবিড়ের দোষ নয়। অত্যন্ত শান্ত একজন ক্রিকেটার।আর টি-টোয়েন্টি এমন একটা ফরম্যাটের ক্রিকেট যেখানে মানসিকতা আক্রমণাত্মক হওয়া উচিত।

দানিস কানাডিয়া ভারতীয় স্কোয়াড নিয়েও তাঁর মতামত জানান। প্রশ্ন তোলেন রাহুল তেওয়াতিয়া, মহম্মদ সিরাজ এবং উমরন মালিককে কেন স্কোয়াড থেকে বাদ দিল বোর্ড?  গুরুত্বপূর্ণ খেলায় তিনের একজন না থাকায় বিস্মতি কানাড়িয়া।

আরও পড়ুন রোহিতের ইস্তফার দাবি, ভারতের হারে মহা ফুর্তিতে পাক-প্রধানমন্ত্রী শেহবাজ

মধ্যপ্রদেশে বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত ৩, আহত ২৩

জ্যোতির্বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চান উচ্চমাধ্যমিকে প্রথম স্থানাধিকারী আদৃত

ভারতীয় নন দিলজিৎ দোসাঞ্জ! গায়কের মার্কিন নাগরিকত্ব নিয়ে বিতর্ক তুঙ্গে

চাকরি ছেড়ে পাহাড়ে ম্যাগির দোকান, একদিনে যুবকের আয় ২৪ হাজার টাকা

স্কুলের মধ্যে ছাত্রকে উল্টো করে ঝুলিয়ে মার! ভাইরাল শিক্ষকের কীর্তি

উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় স্থান পেয়েছেন কলকাতার ৫ পড়ুয়া

পৈলানে তৃণমূল নেতার বিলাসবহুল বাগানবাড়িতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে হানা পুলিশের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে হাজির মমতা, কোন মামলা লড়ছেন?

‘লড়াই নয়, একসঙ্গে কাজ হোক’, ট্রাম্পকে বার্তা চিনা প্রেসিডেন্টের

কেন এত চর্চায় Vivo-এর নতুন X300 সিরিজ? জেনে নিন কী আছে স্মার্টফোনটিতে

কেরলমের মুখ্যমন্ত্রী নিয়ে জল্পনার অবসান, কুর্সিতে বসছেন সতীশন

ঢেঁড়স দিয়ে বানান সন্ধ্যার স্ন্যাকস, জেনে নিন রেসিপি