কীভাবে নোবেল পেতে পারেন ট্রাম্প, উপায় বলে দিলেন পুতিন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের ইচ্ছা নোবেল শান্তি পুরস্কার পাওয়া। একাধিক দেশের যুদ্ধ থামানোর পরেও তাঁকে নোবেল শান্তি পুরষ্কার দেওয়া হয়নি বলে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছেন।  এবার সেই স্বপ্নেই কার্যত সায় দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চিনের শেনঝেনে ট্রাম্প, পুতিন ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ত্রিপাক্ষিক বৈঠকের পরেই আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করার প্রসঙ্গও তুলেছেন পুতিন। তবে তাঁর বক্তব্যে প্রশংসার পাশাপাশি ছিল কূটনৈতিক রসিকতার ইঙ্গিতও।

সম্প্রতি চিনের শেনঝেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (APEC) সম্মেলনের ফাঁকে বৈঠক করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। বিশ্বের তিন শক্তিধর রাষ্ট্রপ্রধানের মধ্যে বৈঠকে ইউক্রেন যুদ্ধ, বিশ্বশান্তি, পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক নিরাপত্তার মতো একাধিক বিষয় উঠে আসে।  বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুতিন জানান, ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। যদিও তাঁর কথায়, বিষয়টি অনেকটাই মজার ছলে উঠেছিল। তবে এখানেই থেমে থাকেননি রুশ প্রেসিডেন্ট। নোবেল শান্তি পুরস্কারের বর্তমান মূল্য ও নির্বাচন প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।  পুতিন বলেন, ‘আমি জানি না, বর্তমান সময়ে নোবেল শান্তি পুরস্কারের আদৌ কোনো মূল্য আছে কি না। বিশেষ করে এমন কিছু উদাহরণ রয়েছে, যেখানে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তায় কোনো ব্যক্তির প্রকৃত অবদানের ভিত্তিতে নয়, বরং স্পষ্ট রাজনৈতিক বিবেচনায় পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আমার মনে হয়।’

আরও পড়ুন: আমেরিকার পর কানাডারও মোস্ট ওয়ান্টেড তালিকায় গোল্ডি ব্রার, মাথার দাম ১.৬৩ কোটি

এর পরেই ট্রাম্পের নোবেন পাওয়া প্রসঙ্গে মজার চলে পুতিন বলেন, ‘আপনারা জানেন, আমাদেরও নিজস্ব পুরস্কার রয়েছে। আমাদের এমন একটি কমিটি আছে, যেখানে অত্যন্ত সম্মানিত ব্যক্তিরা রয়েছেন। তারা মানবিক কর্মকাণ্ডসহ বিভিন্ন ক্ষেত্রে মানুষের অবদানের মূল্যায়ন করে নিরপেক্ষভাবে সিদ্ধান্ত নেন। তাই এটিই হয়তো একটি সমাধান হতে পারে।’

অভাবের তাড়নায় ২০ দিনের সদ্যোজাতকে বিক্রির চেষ্টা, আটক মা ও প্রতিবেশী

আমেরিকার পর কানাডারও মোস্ট ওয়ান্টেড তালিকায় গোল্ডি ব্রার, মাথার দাম ১.৬৩ কোটি

সম্পূর্ণ নিষিদ্ধ হয়ে যেতে পারে বাজি ফাটানো! বড় সিদ্ধান্তের ইঙ্গিত বম্বে হাইকোর্টের

১ কাপ গোবিন্দভোগ চাল দিয়ে বাড়িতে বানিয়ে ফেলুন ক্রিমি মাশরুম রিসোটো

মা’কে হারালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

বিশ্ব রাজনীতিতে ভারতকে ‘সাইড প্লেয়ার’ বললেন রাহুল, ‘পাকিস্তানি ফ্যানবয়’ কটাক্ষ বিজেপির

মেধার কাছে হার মানল অভাব! NEET-JEE-তে উত্তীর্ণ হয়ে বাবার আত্মত্যাগের মূল্য দিল দু’ভাই

বিচারব্যবস্থা নিয়ে অভিষেকের মন্তব্যে অসন্তোষ, ডিজে মামলায় রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করল হাইকোর্ট

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, অন্ধ্র-ওড়িশায় জারি সতর্কতা, ভারী বৃষ্টি বাংলাতেও

কীভাবে নোবেল পেতে পারেন ট্রাম্প, উপায় বলে দিলেন পুতিন

দেশে ফিরতে পাসপোর্ট ও পরিচয়পত্রের জন্য আইনজীবীর মাধ্যমে পুনরায় আবেদন হাসিনার

অপারেশন সিঁদুরের পর প্রথম, ভারতে পা রাখলেন পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী