১ কাপ গোবিন্দভোগ চাল দিয়ে বাড়িতে বানিয়ে ফেলুন ক্রিমি মাশরুম রিসোটো

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ইতালিয় খাবারের নাম নিলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে দারুণ সুস্বাদু এবং ক্রিমি সব পদের ছবি। আর সেই তালিকার অন্যতম সেরা একটি পদ হল ‘মাশরুম রিসোটো’। খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে মাত্র কয়েকটি সহজ ধাপ অনুসরণ করলেই আপনি ঘরে বসেই তৈরি করে নিতে পারেন ইতালির এই ঐতিহ্যবাহী ও রাজকীয় ডিস। 

উপকরণ 

গোবিন্দভোগ চাল- ১ কাপ

মাশরুম – ১৫০ গ্রাম

পেঁয়াজ কুচি – ১টি ছোট

রসুন কুচি – ৪ কোয়া

মাখন – ২ টেবিল চামচ

অলিভ অয়েল – ১ টেবিল চামচ

সবজির স্টক – ৩ কাপ

পারমেজান চিজ – ৩ টেবিল চামচ

গোলমরিচ গুঁড়ো – আধা চা-চামচ

নুন – স্বাদমতো

পার্সলে কুচি – সামান্য।

পদ্ধতি

প্রথমে ১ কাপ গোবিন্দভোগ চাল সেদ্ধ করে নিন। এরপর মাশরুম পাতলা করে কেটে অলিভ অয়েলে হালকা ভেজে তুলে রাখুন। একটি প্যানে মাখন দিয়ে পেঁয়াজ ও রসুন ভাজুন ও সেদ্ধ করে রাখা চাল দিয়ে দিন। অল্প অল্প করে গরম সবজির স্টক চালের মধ্যে দিন। স্টক শুকিয়ে এলে আবার কিছুটা স্টক দিন। এভাবে প্রায় ১৮ থেকে ২০ মিনিট রান্না করুন। এবার ভাজা মাশরুম, পারমেজান চিজ, গোলমরিচ ও সামান্য মাখন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।উপরে পার্সলে কুচি ও সামান্য চিজ ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

মা’কে হারালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

আন্তর্জাতিক রাজনীতিতে ভারতকে ‘সাইড প্লেয়ার’ বললেন রাহুল, ‘পাকিস্তানি ফ্যানবয়’ কটাক্ষ বিজেপির

মেধার কাছে হার মানল অভাব! NEET-JEE-তে উত্তীর্ণ হয়ে বাবার আত্মত্যাগের মূল্য দিল দু’ভাই

বিচারব্যবস্থা নিয়ে অভিষেকের মন্তব্যে অসন্তোষ, ডিজে মামলায় রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করল হাইকোর্ট

দেশে ফিরতে পাসপোর্ট ও পরিচয়পত্রের জন্য আইনজীবীর মাধ্যমে পুনরায় আবেদন হাসিনার

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

দুর্যোগের কারণে আপাতত স্থগিত ‘চাষাপাড়ার বুড়িমা’র বিসর্জন, কবে হবে? 

অপারেশন সিঁদুরের পর প্রথম, ভারতে পা রাখলেন পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, অন্ধ্র-ওড়িশায় জারি সতর্কতা, ভারী বৃষ্টি বাংলাতেও

আকভানের পর কণি, বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস

১ কাপ গোবিন্দভোগ চাল দিয়ে বাড়িতে বানিয়ে ফেলুন ক্রিমি মাশরুম রিসোটো

নেশাগ্রস্ত পুলিশকর্মীর গাড়ির চাকায় পিষ্ট স্কুলছাত্রী! গাড়ি থেকে উদ্ধার মদ-সিগারেট

হু হু করে কমছে দর! কলকাতায় কতটা সস্তা হল সোনা? রুপোর দামেও বিরাট পতন