‘গুহাতেই খুঁজে পেয়েছি জীবনের আসল সত্য’, সিবিআই অফিসার এখন সন্ন্যাসী

Share:

নিজস্ব প্রতিনিধি: একসময় কাঁধে ছিল দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার গুরুদায়িত্ব। অপরাধীদের কড়া হাতে সামলানো থেকে শুরু করে গুরুত্বপূর্ণ তদন্তের দায়িত্ব পালন, সবই করেছেন তিনি। বিনিময়ে পেতেন মোটা অঙ্কের বেতন। অর্থাভাব বা জীবনে প্রতিষ্ঠিত হওয়ার চিন্তা ছিল না বললেই চলে। কিন্তু, কোনও কিছুতেই যেন মনের শান্তি খুঁজে পাচ্ছিলেন না যুবক। রোজকার ব্যস্ততা, দায়িত্ব আর পার্থিব সুখের বাইরে গিয়ে জীবনের প্রকৃত অর্থ খুঁজতে শুরু করেন তিনি। সেই মানে খুঁজতেই সুখ-প্রাচুর্য আরামের জীবন ছেড়ে বেছে নেন গুহাবাস। তাঁর কথায়, জীবনের আসল সত্যের সন্ধান তিনি পেয়েছেন পাহাড়ের গুহাতেই। প্রাক্তন এই সিবিআই আধিকারিকের জীবন বদলের কাহিনি এখন ভাইরাল সমাজমাধ্যমে।

প্রতিবেদন অনুযায়ী, ওই প্রাক্তন সিবিআই আধিকারিকের পরিচয় এখনও প্রকাশ্যে আসেনি। একটি ভাইরাল ভিডিও-তে নিজের জীবন বদলের অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি। তাঁর কথায়, সরকারি চাকরি পাওয়ার পর প্রথমে মনে হয়েছিল জীবনে সব কিছু অর্জন করে ফেলেছেন। কিন্তু সময়ের সঙ্গে সেই আনন্দ ফিকে হতে শুরু করে। কাজের পরিবেশের মধ্যেই ক্রমশ হাঁপিয়ে উঠছিলেন তিনি। আইন প্রয়োগের দায়িত্ব সামলাতে গিয়ে অনেক সময় সাধারণ মানুষের সঙ্গে কঠোর আচরণ করতে হত তাঁকে। অথচ এমন ব্যবহার তাঁর স্বভাবের সঙ্গে একেবারে মানানসই ছিল না। চাকরি, গাড়ি, বাড়ি, অর্থ সব কিছু থাকা সত্ত্বেও মনের মধ্যে শান্তি খুঁজে পাচ্ছিলেন না। সেই অস্বস্তি থেকেই একসময় বড় সিদ্ধান্ত নেন। ছেড়ে দেন সিবিআইয়ের চাকরি। শুরু হয় অজানার উদ্দেশে তাঁর যাত্রা। 

আরও পড়ুন: আমেরিকার পর কানাডারও মোস্ট ওয়ান্টেড তালিকায় গোল্ডি ব্রার, মাথার দাম ১.৬৩ কোটি

 

চাকরি ছাড়ার পর দেশের বিভিন্ন প্রান্তে ঘুরতে শুরু করেন তিনি। সেই যাত্রায় পৌঁছে যান মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বরের কাছে নর্মদা নদীর তীরে। শুরু করেন নর্মদা পরিক্রমা। তাঁর দাবি, সেখানেই জীবনের এক অন্য অনুভূতির সন্ধান পান। মনে হয়েছিল, এত দিনের জমে থাকা সমস্ত সমস্যা যেন ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। সেই সময় তাঁর কাছে ছিল না কোনও বিলাসবহুল ব্যবস্থা। পায়ে জুতো ছিল না, ঘুমোনোর জন্য ছিল না বিছানা বা মাদুর। তবুও থামেনি ধ্যান, প্রার্থনা কিংবা পরিক্রমা। কখনও যা খাবার অবশিষ্ট থাকত, তা দিয়েই দিন কাটাতেন। পরে একটি পাহাড়ের উপর মন্দিরের সন্ধান পান। সেখানে সাধু-সন্ন্যাসীদের সঙ্গেও পরিচয় হয়। তাঁদের সঙ্গেই বেশ কয়েক বছর কাটান তিনি। এর পর গ্রামাঞ্চলের শিশুদের প্রকৃতির সঙ্গে পরিচয় করানোর কাজ শুরু করেন। বর্তমানে গভীর জঙ্গলের গুহায় থাকেন ওই প্রাক্তন সিবিআই আধিকারিক। নিজের হাতে রান্না করেন, নিয়মিত ধ্যান করেন। একসময় যে মানুষটির কাজ ছিল অপরাধের তদন্ত করা, এখন তাঁর দিন কাটে আধ্যাত্মিক সাধনায়।

সমাজের দুর্নীতি নিয়েও নিজের মতামত জানিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, দুর্নীতির বীজ অনেক সময় পরিবার থেকেই তৈরি হয়। অভিভাবকেরা যখন সন্তানদের অন্যের সম্পত্তি, অর্থ কিংবা সাফল্যের সঙ্গে তুলনা করতে থাকেন, তখনই তাদের মধ্যে ভুল পথে এগোনোর প্রবণতা তৈরি হতে পারে। তাঁর মতে, সন্তানকে আইএএস, আইপিএস, চিকিৎসক কিংবা ইঞ্জিনিয়ার করার আগে একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলা বেশি জরুরি। তাঁর কথায় শুধু পোশাক বদলালেই কেউ সাধু হয়ে যান না। নিজের কাজের প্রতি সম্পূর্ণ নিষ্ঠা এবং সততাই প্রকৃত সাধনার পরিচয়। আর নিজের অস্তিত্বকে খুঁজে পাওয়াই জীবনের আসল প্রাপ্তি।

মহাকাশে মানুষ পাঠানোর স্বপ্নে বাধা, ফের পিছোল গগনযানের উৎক্ষেপণ

লুকোচুরির খেলা শেষ, ভবানীভবনে হাজিরা দিলেন ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডল

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কসবায় বাড়িতে চুরি, গ্রেফতার কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার

মা হলেন সামান্থা, পুত্র নাকি কন্যা কে এল কোল আলো করে?

অভাবের তাড়নায় ২০ দিনের সদ্যোজাতকে বিক্রির চেষ্টা, আটক মা ও প্রতিবেশী

কীভাবে নোবেল পেতে পারেন ট্রাম্প, উপায় বলে দিলেন পুতিন

আমেরিকার পর কানাডারও মোস্ট ওয়ান্টেড তালিকায় গোল্ডি ব্রার, মাথার দাম ১.৬৩ কোটি

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, অন্ধ্র-ওড়িশায় জারি সতর্কতা, ভারী বৃষ্টি বাংলাতেও

১ কাপ গোবিন্দভোগ চাল দিয়ে বাড়িতে বানিয়ে ফেলুন ক্রিমি মাশরুম রিসোটো

মা’কে হারালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

বিচারব্যবস্থা নিয়ে অভিষেকের মন্তব্যে অসন্তোষ, ডিজে মামলায় রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করল হাইকোর্ট