আগামী সপ্তাহে কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সালটা ২০২৫, ৩ জুলাই, বিজেপির রাজ্য সভাপতির পদে শপথ নিলেন শমীক ভট্টাচার্য। বঙ্গে বিজেপির রুগ্ন সংগঠনের হাল ধরতে মাঠে নেমেছিলেন একদা পোড়খাওয়া রাজনীতিবিদ শমীক। মাত্র একবছরেই দলের সংগঠন মজবুত করে বাংলায় পদ্ম ফোটানোর অন্যতম কারিগরি শমীক ভট্টাচার্য। এবার তাঁকেই বিশেষ উপহার দিতে চলেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সূত্রের খবর আগামী সপ্তাহে কেন্দ্রের মন্ত্রিসভার রদবদল। আর সেই রদবদলে শিকে ছিঁড়বে পশ্চিমবঙ্গের বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তেমনটাই সূত্রের খবর।

গত বুধবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে উচ্চপর্যায়ের বৈঠকে বসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, সেই বৈঠকেই নতুন মন্ত্রীদের নামের তালিকা চূড়ান্ত হয়েছে। সেই তালিকাতেই নাম রয়েছে শমীকের।  আগামী সপ্তাহে ২৩ নভেম্বর কেন্দ্রীয় মন্ত্রী পদে শপথ নিতে পারেন শমীক ভট্টাচার্য। তাঁকে পূর্ণমন্ত্রী করা হতে পারে। তবে মন্ত্রক নিয়ে কিছুই জানা যায়নি। শমীকের কেন্দ্রীয় মন্ত্রিত্বের খবরে জল্পনা বেড়েছে অমিত শাহের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকের পর।

আরও পড়ুনঃ নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, ভারী বৃষ্টি বাংলাতেও

সূত্রের খবর, বিজেপির নীতি অনুযায়ী এক ব্যক্তি এক পদ লাগু রাখতে গেলে শমীক ভট্টাচার্যকে রাজ্যে বিজেপির সভাপতির পদে ইস্তফা দিতে হবে। সেক্ষেত্রে পরবর্তী সভাপতি কে হবেন? তা নিয়ে আলোচনা করতেই শুভেন্দু অধিকারীর দিল্লি সফর ও শাহি বৈঠক। যদিও সবটা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন রাজ্য বিজেপির নেতারা।

উত্তরপ্রদেশে এনকাউন্টারে খতম দাউদ-ঘনিষ্ঠ গ্যাংস্টার নাসিম দুরানি, বড় সাফল্য পুলিশের

নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, ভারী বৃষ্টি বাংলাতেও

আকভানের পর কণি, বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস

অনলাইন শপিংয়ের অভ্যাস রয়েছে? জেনে নিন এই ৭ সহজ টিপস

ভারতে আসছে iQOO16, থাকবে দ্রুতগতির Snapdragon 8 প্রসেসর

আজকের রাশিফলঃ বিপুল পরিমানে অর্থলাভ, স্বাস্থ্য নিয়ে সাবধান!

গুগল ড্রাইভ ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যাকআপ! মিলবে ২ জিবি স্টোরেজ

কম বাজেটে সেরা পারফরম্যান্স, দেখে নিন ভারতের সেরা ৫টি গিজার  

আগামী সপ্তাহে কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা

বাংলায় প্রকল্পের কাজ খতিয়ে দেখতে বিশেষ আধিকারিক নিয়োগ, শুভেন্দুকে আশ্বাস রেলমন্ত্রীর

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বন্দে ভারত-সহ বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন

ভিসা ছাড়াই মালয়েশিয়া ভ্রমণের দিন শেষ! ২০২৭ থেকে চালু হচ্ছে নতুন নিয়ম

আনলিমিটেড কল, মাত্র ১৭২ টাকা থেকেই শুরু! ৩টি নতুন সস্তা রিচার্জ প্ল্যান আনল BSNL

ICAR ১,৩৯৩ পদে কর্মী নিয়োগ! টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে শুরু আবেদন